ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০৭:০২ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ইনজুরিতে এশিয়া কাপ শেষ এবাদতের

ইনজুরিতে এশিয়া কাপ শেষ এবাদতের। ছবি : সংগৃহীত
ইনজুরিতে এশিয়া কাপ শেষ এবাদতের। ছবি : সংগৃহীত

চোটটা পেয়েছিলেন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে। সেই সিরিজ থেকে ছিঁটকে গেলেও আশা ছিল এশিয়া কাপ খেলবেন এবাদত হোসেন। ডানহাতি এই ফাস্ট বোলারকে একারনে রাখা হয় স্কোয়াডেও। কিন্তু চোট থেকে সেরে না ওঠায় তিনি ছিটকে গেলেন এশিয়া কাপ থেকে।

ধারণা করা হচ্ছে তার জায়গায় সুযোগ হতে পারে খালেদ আহমেদ অথবা তানজিম হাসান সাকিবের। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে চোটে পড়েন এবাদত। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বোলিংয়ের সময় বাঁপায়ে চোট পান তিনি। যে কারণে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা হয়নি তার।

ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় আসন্ন বিশ্বকাপে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, ‘এবাদত পুরোপুরি ফিট নন, পাশাপাশি বিশ্বকাপের আগে আমরা ঝুঁকিও নিতে চাচ্ছি না। তাই এশিয়া কাপে ওকে ছাড়াই যাবে দল। আমরা দ্রুতই বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করব। তানজিম সাকিব অথবা খালেদের মধ্যে একজনকে এশিয়া কাপে নেওয়া হবে।’

বদলিদের মধ্যে খালেদ এরই মধ্যে এশিয়া কাপের দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন করছেন। আর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য তানজিম সাকিব আগে থেকেই এশিয়া কাপের জন্য ঘোষিত স্কোয়াডে স্ট্যান্ডবাই হিসেবে তালিকায় আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১০

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১১

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১২

ছেলের হাতে বাবা খুন

১৩

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

১৪

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

১৫

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৬

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

১৭

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

১৮

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

২০
X