শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ০৩:০২ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৩, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

এবাদতের বিধ্বংসী বোলিংয়ে ফলোঅনের পথে আফগানরা

উইকেট শিকারের পর তাইজুল ইসলামের সঙ্গে এবাদত হোসেনের উল্লাস। ছবি : সংগৃহীত
উইকেট শিকারের পর তাইজুল ইসলামের সঙ্গে এবাদত হোসেনের উল্লাস। ছবি : সংগৃহীত

মিরপুর টেস্টে দ্বিতীয় দিনের শুরুতে বাংলাদেশের ব্যাটারদের ওপর ছড়ি ঘোরান আফগান বোলাররা। মাত্র ২০ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৩৮২ রানে অলআউট হয় স্বাগতিকরা। এরপর আফগানদের দাপট দেখাচ্ছে টাইগার পেসাররা।

বিশেষ করে এবাদত হোসেনের বিধ্বংসী বোলিংয়ে চা বিরতির আগে ৭ উইকেট হারিয়ে ফেলেছে আফগানিস্তান। এতে ফলোঅনের শঙ্কায় পড়েছে সফরকারীরা। চা বিরতিতে আফগানদের সংগ্রহ ৮ উইকেটে ১৪৪ রান। এরই মধ্যে সফরকারীদের চার ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছেন এবাদত। আর শরিফুলের শিকার দুই উইকেট।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ১৮ রানে উইকেট হারায় আফগানরা। ব্যক্তিগত ৬ রানে শরিফুল ইসলামের বলে উইকেটের পেছনে লিটনের হাতে ধরা পড়েন ইব্রাহিম জাদরান। এরপর দলীয় ২৪ রানে আবদুল মালিককে (১৭) ফেরান এবাদত হোসেন। এরপর রহমাত শাহকে (৯) ফিরিয়ে আফগান শিবিরে তৃতীয় আঘাত হানেনি এবাদত।

হাশমতউল্লাহ শহীদি শরিফুল ইসলামের দ্বিতীয় শিকার হলে ৫১ রানে চতুর্থ উইকেট হারায় আফগানিস্তান। এরপর বেশ ভালোভাবেই এগোচ্ছিলেন নাসির জামাল ও আফসার জাজাই জুটি। নাসিরকে (৩৫) ফিরিয়ে আফসারের ৭৩ বলে ৬৫ রানের জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে এবাদতকে উড়িয়ে মারতে দিয়ে আউট হন আফসারও (৩৬)। আমির হামজাকে (৬) সাজঘরে ফেরান ডানহাতি এই পেসার। তাইজুল ইসলাম ফেরান ইয়ামিন আহমেদজাইকে (০)।

এর আগে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মাহমুদুল হাসান জয়ের হাফসেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নেয় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতে মড়ক লাগে স্বাগতিকদের ইনিংসে। ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা লিটন দাসের দল যোগ করে ২০ রান।

মাত্র ৪৫ মিনিটে শেষ ৫ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ৩৮২ রানে। দিনের শুরুতে আউট হন মেহেদী হাসান মিরাজ। আগের দিনের স্কোরের সঙ্গে ৪৮ রানে আউট হলেন তিনি। এরপর মাত্র ৪ বলের ব্যবধানে আউট হন আগের দিনের অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিমও। ৪৭ রান আসে তার ব্যাট থেকে। মুশফিকের পর সাজঘরের পথ ধরেন তাইজুল ইসলাম (০)।

ইয়ামিনের বলে তাসকিন আহমেদ এলবিডব্লিউ হলে মাত্র ১৫ বলের ব্যবধানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। শরিফুল ইসলামকে ফিরিয়ে বাংলাদেশকে অলআউট করেন নিশাত মাসুদ। আফগানদের পক্ষে ৫ উইকেট শিকার করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

মারধরের প্রতিবাদ করায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন

উপজেলা স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তনের পথে সরকার

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসির উদ্দিন পাটোয়ারী

পুলিশের উপস্থিতিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি: নৌ প্রতিমন্ত্রী

কৌশলগত অংশীদারত্ব-বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক

১০

দুধে মজাদার স্বাদ: ঘরোয়া ও ঐতিহ্যবাহী কিছু জনপ্রিয় খাবার

১১

বিশ্বকাপের আগে বর্ষসেরার পুরস্কার জিতলেন ইয়ামাল

১২

নির্বাচনের পরও ভারত দ্বিচারী ভূমিকা অব্যাহত রেখেছে: সাইফুল হক

১৩

জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

১৪

সান মারিনো ম্যাচের একাদশে নেই শমিত

১৫

ইউএনওর অভিযানে হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

১৬

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : জয়সওয়াল

১৭

ভারতে ভয়াবহ দুর্ঘটনার শিকার ক্লার্ক

১৮

আর্জেন্টিনা শিবিরে বড় সুখবর, দলে যোগ দিলেন মেসি

১৯

দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন মোজতবা খামেনি

২০
X