স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ০৮:৫৪ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

তামিমের সুস্থতা কামনায় সাকিবের বার্তা

তামিম ইকবাল ও সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল ও সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের দুই মহাতারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল একসময়ে ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। সময়ের পরিক্রমায় তাদের সম্পর্কের রঙ বদলেছে, কিন্তু দুঃসময়ে বন্ধুকে ভুলেননি সাকিব। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি তামিমের জন্য শুভকামনা জানিয়েছেন দেশের বাইরে থাকা এই অলরাউন্ডার।

সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালীন বুকে ব্যথা অনুভব করেন তামিম। অবস্থা গুরুতর হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, যেখানে তার হৃদযন্ত্রে ব্লক শনাক্ত করে চিকিৎসকরা এনজিওগ্রাম করে রিং পরান। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তামিমের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সতীর্থ ও ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। দেশের অনেক ক্রিকেটারই তাকে দেখতে গেছেন কিংবা সামাজিক মাধ্যমে শুভকামনা জানিয়েছেন। যদিও দেশে নেই সাকিব, তবু দূর থেকেই এক গণমাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় তামিমের সুস্থতা কামনা করে তিনি বলেন, ‘আশা করি তামিম দ্রুত সুস্থ হয়ে উঠবে। সবাই তার জন্য ও তার পরিবারের জন্য দোয়া করবেন, যাতে এই কঠিন সময় দ্রুত কেটে যায়।’

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন সাকিব। রাজনৈতিক পরিবর্তনের পর তিনি দেশে ফেরেননি, ফলে তার ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। তবে ব্যক্তিগত মতভেদ ভুলে গিয়ে তামিমের প্রতি তার এই শুভকামনা ক্রিকেটপ্রেমীদের মন ছুঁয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১০

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১১

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১২

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১৩

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১৪

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১৫

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

১৬

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১৭

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১৮

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১৯

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

২০
X