বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

তামিমের সুস্থতার জন্য প্রার্থনার আহ্বান বিসিবির

তামিমের জন্যা দোয়া চেয়েছে বিসিবি। ছবি : সংগৃহীত
তামিমের জন্যা দোয়া চেয়েছে বিসিবি। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা তারকা ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। সোমবার সকালে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাকে নিকটস্থ কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা সফলভাবে তার হৃদযন্ত্রের একটি ধমনীতে ব্লকেজ অপসারণের জন্য এনজিওগ্রাম করেন। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ এক বিবৃতিতে চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে বলেন, 'তামিমের অসুস্থতার খবর পাওয়ার পর থেকে আমরা গভীরভাবে উদ্বিগ্ন ছিলাম। চিকিৎসকরা দ্রুত পদক্ষেপ নেওয়ায় আমরা কৃতজ্ঞ। তামিম যে ভালোবাসা ও সমর্থন পাচ্ছেন, তা প্রমাণ করে তিনি শুধু একজন ক্রিকেটার নন, বরং জাতির অন্যতম প্রিয় মুখ।'

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তামিমের শারীরিক অবস্থার আপডেটের জন্য প্রধান উপদেষ্টা দফতর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। বোর্ডের পক্ষ থেকে তামিমের চিকিৎসার জন্য সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।

এদিকে, বিসিবির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যাতে ভক্ত-সমর্থকরা হাসপাতালে ভিড় না করেন, কারণ এতে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হতে পারে। বোর্ডের পক্ষ থেকে সময়মতো তামিমের শারীরিক অবস্থার বিষয়ে আরও তথ্য জানানো হবে।

তামিমের দ্রুত সুস্থতার জন্য বিসিবি ও তার পরিবার দেশবাসীর দোয়া ও শুভকামনা চেয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X