স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

টাইগারদের জন্য নতুন বোলিং কোচ খুঁজছে বিসিবি, আলোচনায় গুল-টেইট!

উমর গুল ও শন টেইট। ছবি : সংগৃহীত
উমর গুল ও শন টেইট। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে নতুন মুখ খুঁজছে বিসিবি। যদিও বর্তমান কোচ আন্দ্রে অ্যাডামসের সঙ্গে চুক্তি রয়েছে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত, তবে তার পারফরম্যান্সে সন্তুষ্ট নয় বোর্ড। তাই মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে সরানোর পরিকল্পনা চলছে বলে দাবি দেশের একটি গণমাধ্যমের।

বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে সেই গণমাধ্যমের দাবি, বিসিবি ইতোমধ্যেই কয়েকজন বিকল্পের সঙ্গে আলোচনা শুরু করেছে। সম্ভাব্য তালিকায় আছেন পাকিস্তানের সাবেক পেসার উমর গুল এবং অস্ট্রেলিয়ার সাবেক গতি তারকা শন টেইট।

খেলোয়াড়ি জীবন শেষে কোচিং ক্যারিয়ারে বেশ সফল উমর গুল। তিনি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের কোচিং স্টাফের অংশ ছিলেন এবং পরে আফগানিস্তান জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্বও সামলেছেন। বর্তমানে তিনি পাকিস্তান দলের কোচিং প্যানেলে আছেন।

অন্যদিকে, শন টেইটের কোচিং ক্যারিয়ার কিছুটা এগিয়ে। তিনি পাকিস্তান জাতীয় দলের পেস বোলিং কোচ ছিলেন এবং সর্বশেষ বিপিএলে চিটাগং কিংসের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। তার অধীনে চিটাগং রানার্সআপ হয়েছে, যা বিসিবির নজরে এসেছে। বিপিএল চলাকালেই তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল বিসিবি।

বিসিবির চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে বোর্ড নতুন একজন পেস বোলিং কোচ আনতে চায়, সেটি একপ্রকার নিশ্চিত। গুল ও টেইটের মধ্যে কার দিকে ঝুঁকবে বিসিবি? নাকি আসবে নতুন কোনো নাম?—সেটি জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১০

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১১

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১২

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৩

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৪

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৫

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৬

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৮

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৯

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

২০
X