স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

মৃত্যুর দুয়ার থেকে ফিরে যাদের প্রতি কৃতজ্ঞতায় আপ্লুত তামিম

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

চার দিন আগে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তের মুখোমুখি হয়েছিলেন তামিম ইকবাল। মাঠেই হারিয়েছিলেন চেতনা, মৃত্যুর দুয়ার থেকে ফিরতে হয়েছে তাকে। কিন্তু আল্লাহর রহমতে, চিকিৎসকদের নিরলস প্রচেষ্টা আর সবার ভালোবাসায় এখন তিনি সুস্থ হয়ে ফিরেছেন বাসায়।

নিজের ফেসবুক পোস্টে তামিম জানান, এই কয়েক দিনে তিনি শুধু নতুন জীবনই পাননি, বরং নতুন করে চিনেছেন তার চারপাশের মানুষদেরও। তার প্রতি সবার ভালোবাসা আর সহমর্মিতা তাকে আরও আবেগপ্রবণ করে তুলেছে। ক্যারিয়ারে বহুবার ভালোবাসা পেয়েছেন, তবে এবার তা গভীরভাবে উপলব্ধি করেছেন বলে জানান তিনি।

ঘটনার শুরু বিকেএসপির মাঠে। অসুস্থ হয়ে পড়ার সঙ্গে সঙ্গে পাশে দাঁড়ান ম্যাচ রেফারি দেবব্রত পাল ও বিকেএসপির চিকিৎসকরা। দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়, অ্যাম্বুলেন্স চালকও প্রাণপণে তাকে হাসপাতালে পৌঁছে দেন সময়ের আগেই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মোহামেডানের ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিম।

তামিম নিজের স্টাটাসে বলেন, ‘আমি পরে জেনেছি, বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন, ডালিম ভাই যদি সঠিকভাবে সিপিআর না দিতেন, তবে হয়তো আমি বেঁচে থাকতাম না। আল্লাহ আমাকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়েছেন, আর ডালিম ভাই ছিলেন সেই সময়ের উপযুক্ত মানুষ।’

তামিম ইকবালকে ভর্তি করা হয়েছিল বিকেএসপির কাছের সাভার কেপিজে হাসপাতালে। সেখানকার হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান মারুফ ও তার চিকিৎসক দল অত্যন্ত দক্ষতার সঙ্গে তার চিকিৎসা করেছেন। দেশের শীর্ষস্থানীয় হৃদরোগ বিশেষজ্ঞরা বলেছেন, ডা. মারুফ ও তার দল সত্যিকারের এক ‘মিরাকল’ ঘটিয়েছেন।

তামিম জানান, ‘এই হাসপাতালের চিকিৎসক, নার্স থেকে শুরু করে সব স্টাফের আন্তরিকতা আমি আজীবন হৃদয়ে লালন করব। এতটা দ্রুত ও দক্ষ চিকিৎসা দেখে আমি অভিভূত। দেশের চিকিৎসা ব্যবস্থা যে কতটা এগিয়ে গেছে, তা আরও ভালোভাবে বুঝতে পারলাম।’

তামিম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার পাশে থাকা সবাইকে। বিকেএসপির প্রথম সেবাদাতাদের, মোহামেডানের সাপোর্ট স্টাফ ওয়াসিমকে, এবং কেপিজে হাসপাতালের পুরো দলকে।

তবে লড়াই এখনও শেষ হয়নি। পুরোপুরি সুস্থ হতে তাকে আরও কিছুদিন সময় নিতে হবে। তামিম লিখেছেন, ‘আমাকে ও আমার পরিবারকে দোয়ায় রাখবেন। সবার জীবন সুন্দর ও শান্তিময় হোক। ভালোবাসা সবার জন্য।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের ক্লাস নিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন বিআরটিএ পরিচালকের

হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

নবনিযুক্ত উপাচার্যের কর্মযজ্ঞে শাবিপ্রবি

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

জামায়াতের অধিকাংশ এমপি জাফর ইকবালের মতো: রাশেদ খাঁন

চিহ্নিত সন্ত্রাসী ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা

প্রধান শিক্ষিকার বিরুদ্ধে গুরুতর ১১ অভিযোগ

ঘূর্ণিঝড়ে ঘর হারানো বৃদ্ধার বসবাস খোলা আকাশের নিচে 

সড়কের পাশে রক্তাক্ত বৃদ্ধকে ফেলার সময় মাইক্রোচালক আটক

১০

কৃষক কবির হোসেনের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

১১

নতুন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ সামনে আনল উত্তর কোরিয়া

১২

২ ম্যাচ শেষে নকআউটের পথে যেসব দল

১৩

এই সিনেটররা আমার কাজ কঠিন করে তুলেছেন: ট্রাম্প

১৪

জাপানের অভিজ্ঞতায় প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ

১৫

অবশেষে যমজ কন্যা সন্তানসহ স্বামীর ঘরে ফিরলেন রিনা

১৬

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

১৭

বিশ্বের সেরা ১০০ টেকসই বিশ্ববিদ্যালয়ের কাতারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

১৮

কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া

১৯

বিছানাবন্দি বৃদ্ধা ছামিনার জীবনে নতুন আলো

২০
X