বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০১:৫৫ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

রশিদের সিদ্ধান্ত বদল!

আবারও বিগব্যাশে ফিরছেন আফগান লেগ স্পিনার রশিদ খান। ছবি : সংগৃহীত
আবারও বিগব্যাশে ফিরছেন আফগান লেগ স্পিনার রশিদ খান। ছবি : সংগৃহীত

চলতি বছরের মার্চে অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল আফগানিস্তানের। কিন্তু হুট করেই সিরিজটি বাতিল করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। আর এতেই ক্ষুব্ধ হয়ে বিগ ব্যাশ বয়কট করে আফগান ক্রিকেটাররা। এখন অবশ্য বিগ ব্যাশের প্রতি মন গলেছে আফগান লেগ স্পিনার রশিদ খানের।

আফগান নারীদের ওপর উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ করেছিল দেশটির সরকার। সরকারের এ নীতির কারণে তাদের ক্রিকেট দলের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাতিলের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। নবী-রশীদদের বিপক্ষে সিরিজ বাতিল করায় অস্ট্রেলিয়ার ওপর বেশ ক্ষুব্ধ ছিলেন রশিদ খান। প্রতিবাদে দেশটির ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশকে বয়কট করে ফিরে আসেন রশিদ খান। তবে বিগ ব্যাশের আগামী আসরেও দেখা যাবে এই আফগান লেগ স্পিনারকে।

আগামী সোমবার অস্ট্রেলিয়ান টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের ড্রাফটে থাকা বিদেশি ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে লিগ কর্তৃপক্ষ। তবে লিগ সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএপি জানিয়েছে, এই টুর্নামেন্টে খেলবেন বলে নিশ্চিত করেছেন আফগান তারকা রশিদ খান।

গত আসরে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন রশিদ। টুর্নামেন্ট চলাকালীন সময় সামাজিকমাধ্যমে আফগান লেগস্পিনার লিখেছিলেন, ‘যদি আফগানিস্তানের বিপক্ষে খেলা অস্ট্রেলিয়ার জন্য অস্বস্তিকর হয়, তাহলে আমিও বিগ ব্যাশে খেলে তাদের অস্বস্তিতে ফেলতে চাই না।’

আফগান ক্রিকেটারদের বিগ ব্যাশ বয়কটের জবাবে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছিল, তারা তাদের সিদ্ধান্তে অটল রয়েছে। তবে রশিদ এবং আফগানিস্তানের অন্য কোনো খেলোয়াড় বিগ ব্যাশ খেলতে চাইলে স্বাগত জানাবে ক্রিকেট অস্ট্রেলিয়া। রশিদ খানের নতুন সিদ্ধান্তের কারণে তার সতীর্থদের বিগ ব্যাসে খেলার পথ খুলে গেলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১০

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১১

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১২

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৩

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৪

পর্তুগালের একাদশ ঘোষণা

১৫

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৬

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৭

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৯

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

২০
X