কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ১১:৪৮ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ১২:২৬ এএম
অনলাইন সংস্করণ

সাকিব আল হাসান আর খেলবেন না

অধিনায়ক সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
অধিনায়ক সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

মধ্যরাতে সকলে যখন ঘুমের প্রস্তুতিতে ব্যস্ত, তখনই বোমা ফাটান সদ্য বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পাওয়া সাকিব আল হাসান। অধিনায়কত্ব নয় স্ট্যাটাসে খেলা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার লিখেন, "আমি আর খেলবো না, কে খেলবে জানাচ্ছি।...

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে সাকিব আল হাসানের ভেরিফায়েড ফেসবুক পেজে হঠাৎ এই রহস্যময় স্ট্যাটাস দেন।

গত মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে অস্থিরতা চলছে বাংলাদেশ দলে। হঠাৎ করে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। যদিও প্রধানমন্ত্রীর নির্দেশে আবার ক্রিকেটে ফেরার ঘোষণা দিলেও ইনজুরির ছেড়ে দেন ওয়ানডে দলের অধিনায়কত্ব।

তবে কী কারণে সাকিব এমন স্ট্যাটাস দিয়েছেন, তা পরিষ্কার নয়। এ বিষয়ে জানতে কয়েক দফা কল করা হলেও সাকিবকে পাওয়া যায় নি। তবে বিভিন্ন সূত্র বলছে, মোবাইল ফোন কোম্পানি অপ্পো, নগদ আর গ্রামীণফোনের কোনো প্রমোশনের কথা স্ট্যাটাসে বলতে চেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। আর আসল ঘটনা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়।

এদিকে, আগামী ৩০ আগস্ট থেকে মাঠে গড়াবে এশিয়া কাপ। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বেশ আগে থেকেই অনুশীলন করছে বাংলাদেশ ‍ক্রিকেট দল। তবে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে বিদেশে থাকার কারণে অনুশীলনে ছিলেন না টাইগারদের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) হোম অব ক্রিকেটে জাতীয় দলের অনুশীলন শিবিরে যোগ দিয়েছেন সাকিব। তবে মাঠে নামার আগে তিনি সতীর্থদের সঙ্গে একটি বিশেষ বৈঠক করেন। যেখানে অন্যদের সঙ্গে ছিলেন এশিয়া কাপের স্কোয়াডে না থাকা দুই ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকার।

এদিন দুপুর আড়াইটা থেকে ক্রিকেটারদের একটি প্র্যাক্টিস ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে দুপুর শুরু হতেই বাগড়া দেয় বৃষ্টি। সে কারণে নির্ধারিত সময়ে ম্যাচটি মাঠে গড়ায়নি। তাই ওই বৈঠকে কেবল ক্রিকেটাররাই নন, উপস্থিত ছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও টিম ম্যানেজমেন্টের কয়েকজন।

এদিকে তামিম ইকবাল ওয়ানডে দলে অধিনায়কত্ব ছাড়ার পর সাকিবকে নেতৃত্বভার তুলে দেওয়া হয়। টাইগার দলের দায়িত্ব গ্রহণের পর আজই প্রথমবারের মতো দলের সব ক্রিকেটারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। যেখানে আসন্ন এশিয়া কাপকে কেন্দ্র করে বেশ কিছু বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

এর আগে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততা শেষ করে শ্রীলঙ্কা থেকেই দুবাই গিয়েছিলেন সাকিব। সেখানে একটি স্বর্ণের দোকান উদ্বোধন শেষে গত সোমবার দেশে ফেরেন তিনি। পরদিন একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে হেলিকপ্টারযোগে ছুটে যান বরিশালে। তখনই জানান, এরকম ব্যস্ততা ভালো লাগে এই টাইগার অধিনায়কের।

উল্লেখ্য, আফগান সিরিজে জাতীয় দলের ব্যস্ততা শেষে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ ও লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন সাকিব। দুটো টুর্নামেন্টেই মাঠের পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তাই বাংলাদেশ দলকে সামনের দুই টুর্নামেন্টে এখন ট্রফি জেতানোই লক্ষ্য তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১০

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১১

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১২

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৩

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৪

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১৫

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

১৬

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

১৭

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

১৮

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

১৯

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

২০
X