স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ইনজুরিতে জর্জরিত তাসকিন, চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার চিন্তায় বিসিবি

তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত
তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে তাসকিন আহমেদের খেলা হচ্ছে না ইনজুরির কারণে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে, তাতে এই ডানহাতি পেসারের নাম নেই। তবে চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় এখন নতুন এক দিকেই এগোতে পারে বিসিবি—বিদেশে চিকিৎসা।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তাসকিনের পুনর্বাসন প্রক্রিয়ার উন্নতির জন্য তাকে দেশের বাইরে পাঠানোর কথা বিবেচনা করা হচ্ছে। ‘তাসকিনের চিকিৎসা আমরা চালিয়ে যাচ্ছি। পরামর্শের জন্য হয়তো বিদেশে পাঠাতে হতে পারে। আমরা আলোচনা করছি, যদি ভালো কোনো সম্ভাবনা থাকে তাহলে হয়তো বাইরে পাঠানো হবে,’ — বলেন দেবাশীষ।

সম্প্রতি তাসকিনের বাঁ পায়ের গোড়ালিতে হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি ধরা পড়ে, যা দীর্ঘ সময় ধরেই তাকে ব্যথার সঙ্গে খেলতে বাধ্য করছে। বিষয়টি নিয়ে বিসিবির মেডিকেল বিভাগ এখন বিকল্প পন্থা খুঁজছে।

তবে একবারে এই সমস্যার সমাধান সম্ভব নয় বলেও জানিয়েছেন দেবাশীষ। তার ভাষায়, ‘এই ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠা কঠিন। এটা নিয়ে চলতে হবে, ম্যানেজ করে খেলতে হবে। ব্যথাটা কখনও থাকবে, কখনও থাকবে না—তাই এটাকে নিয়েই মাঠে নামতে হবে।‘

তাসকিনের পুরোনো কাঁধের সমস্যার উদাহরণ টেনে দেবাশীষ বলেন, ‘যখন কাঁধে চোট পেয়েছিল, তখন ইংল্যান্ডে পাঠানো হয়েছিল। সেখানে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু আমরা অপারেশন না করে রিহ্যাব ও চিকিৎসা পদ্ধতির মাধ্যমে তাকে খেলিয়ে গেছি। এখানেও হয়তো একই পথ অনুসরণ করতে হতে পারে।’

তাসকিনের গোড়ালির ইনজুরির ক্ষেত্রে অস্ত্রোপচারের ঝুঁকির কথাও উল্লেখ করেন তিনি, ‘এই ইনজুরির অস্ত্রোপচার করালে পরবর্তীতে খেলায় ফেরা অনিশ্চিত হয়ে পড়ে। তাই যতটা সম্ভব অপারেশন এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।’

এখন দেখার বিষয়, বিসিবি শেষ পর্যন্ত তাসকিনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠায় কিনা এবং এই চোট কতটা প্রভাব ফেলতে পারে তার ভবিষ্যৎ পারফরম্যান্সে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়েকে স্কুলে দিতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল বাবার

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি গেল সেনেগাল কোচের

জাককানইবিতে আন্তর্জাতিক নাট্যোৎসবে সম্মানিত হচ্ছেন আবুল হায়াত

টেকসই ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: স্পিকার

ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপসাগর 

কালো আর্মব্যান্ড পরে খেলল আর্জেন্টিনা, কিন্তু কেন?

বন্যার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বেতন দেবেন গাজীপুরের সাংসদ ও সরকারি কর্মচারীরা

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘অষ্টম নেহরীন খান স্মৃতি বক্তৃতা’ অনুষ্ঠিত

ফেরিকাণ্ডে সমালোচনা, যে ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ

যুক্তরাষ্ট্রের ইরানবিদ্বেষী সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

১০

ধানমন্ডি ও গুলশান লেক নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

১১

পানিতে তলিয়ে আছে ৮০ গ্রাম, দুর্ভোগে হাতিয়া দ্বীপের বাসিন্দারা

১২

সাত কলেজের পরীক্ষার ফলাফলে অনিয়ম ও অসংগতির অভিযোগ

১৩

ত্রাণসহ বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান হেফাজতের

১৪

সেমিফাইনালে গেলেই ফাইনাল খেলে আর্জেন্টিনা

১৫

বন্যা ও ভারী বৃষ্টি নিয়ে মিলল দুঃসংবাদ, আবহাওয়া অফিসের সতর্কবার্তা

১৬

পূর্বাচল ভ্যালীতে দ্বিতীয় ধাপের প্লট হস্তান্তর সম্পন্ন

১৭

মেসিদের বিপক্ষে কেন লাল কার্ড পেলেন এমবোলো, কী বলছে নতুন নিয়ম

১৮

আবহাওয়া দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

১৯

টরন্টোর সড়ক উৎসবে গোলাগুলি, নিহত ২

২০
X