স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০৯:৪১ এএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৯:৫৬ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে শুরু টেস্ট সিরিজ, টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টসের দৃশ্য। ছবি : সংগৃহীত
টসের দৃশ্য। ছবি : সংগৃহীত

ক্রিকেটের সবচেয়ে পুরোনো ফরম্যাটে আবার মুখোমুখি বাংলাদেশ ও জিম্বাবুয়ে। রোববার (২০ এপ্রিল) সকাল ১০টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। দীর্ঘদিন পর টেস্টে ফিরছে দুই দলই, ফলে ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে রয়েছে বাড়তি আগ্রহ।

রোববার (২০ এপ্রিল) বাংলাদেশ ‍ও জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হয়েছে সকাল ১০টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। উইকেট দেখেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি, জানিয়েছেন বৃষ্টির শঙ্কা তাদের সিদ্ধান্তে প্রভাব ফেলেনি। শান্ত আরও বলেন, এই দুই টেস্ট আসন্ন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির দিক থেকে গুরুত্বপূর্ণ।

টেস্ট শুরুর আগে সবচেয়ে আলোচিত ছিল উইকেটকিপার পজিশন। অধিনায়ক শান্ত ম্যাচের আগের দিন পর্যন্তও বিষয়টি নিশ্চিত করেননি কে থাকবেন ‍উইকেটের পিছনে? তবে শেষ পর্যন্ত দায়িত্বটি পেয়েছেন জাকের আলী অনিক।

একাদশে জায়গা পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। তিন পেসারকে নিয়ে খেলছে বাংলাদেশ—নাহিদ ছাড়াও আছেন খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। ওপেনিংয়ে সাদমান ইসলামের সঙ্গী হয়েছেন মাহমুদুল হাসান জয়। স্কোয়াডে থাকলেও একাদশে জায়গা হয়নি জাকির হাসানের।

বাংলাদেশ একাদশ:

মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী (উইকেটকিপার), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, নাহিদ রানা।

জিম্বাবুয়ে একাদশ:

বেন কারন, ব্রায়ান বেনেট, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, নিয়াশা মায়াভো (উইকেটকিপার), ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি, ভিক্টর ন্যাওচি।

উল্লেখ্য, এটি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চতুর্থ টেস্ট ম্যাচ। পিচে স্পিনের সহায়তা, বৈচিত্র্যময় বাউন্স ও নতুন বলে গতি—এই তিনে মিলে ম্যাচটি হতে পারে রোমাঞ্চকর। সঙ্গে রয়েছে বৃষ্টির হুমকি, যা পুরো সিরিজে প্রভাব ফেলতে পারে। তাই প্রতিটি ঘণ্টার খেলা, প্রতিটি সুযোগের গুরুত্ব আরও বেড়ে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১০

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১১

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১২

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৩

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৪

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৫

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৬

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৭

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৮

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৯

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

২০
X