স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সাদমানের সেঞ্চুরির আনন্দে ছেদ, জিম্বাবুয়ের জোড়া আঘাত

সাদমানের সেঞ্চুরির পর জোড়া আঘাত হেনেছে সফরকারী জিম্বাবুয়ে। ছবি : সংগৃহীত
সাদমানের সেঞ্চুরির পর জোড়া আঘাত হেনেছে সফরকারী জিম্বাবুয়ে। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন দুপুরের পর সেশনটা ছিল টান টান উত্তেজনার—বাংলাদেশ যখন প্রথম ইনিংসে দুর্দান্ত শুরু করে এগিয়ে চলেছে, তখন হঠাৎই পাল্টে গেল ছবিটা। সাদমানের সেঞ্চুরি তোলার পর টাইগাররা লিডের স্বপ্ন দেখছিলো, তবে টানা দুই বলে দুই উইকেট নিয়ে ম্যাচে ফিরলো জিম্বাবুয়ে!

প্রথম সেশনে কোনো উইকেট না হারালেও দ্বিতীয় সেশনে দুপুরের পরই প্রথম আঘাতটা হানে জিম্বাবুয়ে। প্রায় তিন বছর পর টেস্টে ফেরা এনামুল হককে এলবিডব্লিউ করে প্যাভিলিয়নে ফেরান মুজারাবানি। এরপর ক্রিজে আসেন মুমিনুল, যিনি সাদমানের সঙ্গে মিলে গড়ে তোলেন আরেকটি গুরুত্বপূর্ণ জুটি। দুজন মিলে তুলে নেন ৭৬ রানের পার্টনারশিপ। সাদমান খেলেন সাবলীল, পরিণত এক ইনিংস—মাইলফলক ছুঁয়ে ফেলেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতকের।

শতকটা আসে চোখ জুড়ানো এক কাভার ড্রাইভে—অফ স্টাম্পের বাইরের বলটা দারুণ টাইমিংয়ে পাঠান বাউন্ডারির বাইরে। এর মধ্য দিয়েই পার করেন টেস্ট ক্যারিয়ারের ১,০০০ রানের মাইলফলকও।

তবে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ক্রিজে জমে যাওয়া মুমিনুল কিছুক্ষণ পর ডট বলের চাপে পড়ে মারতে যান বড় শট, স্লগ সুইপ করতে গিয়ে ধরা পড়েন ডিপ মিডউইকেটে। ঠিক পরের বলেই সাদমান পড়েন ব্রায়ান বেনেটের ফাঁদে—বুঝে উঠতে না পেরে লাইন ক্রস করে খেলেন ফ্লাইটেড বল, ফলাফল এলবিডব্লিউ!

দ্রুত দুই উইকেট হারিয়ে বাংলাদেশ একটু চাপে পড়লেও, ক্রিজে এখন আছে অধিনায়ক শান্ত ও অভিজ্ঞ মুশফিক। ২২৭ রানের জবাবে বাংলাদেশের সংগ্রহ ২০৫/৩—মাত্র ২২ রানে পিছিয়ে।

বিকেলের সেশনে দুই দলই পাবে সুযোগ। বাংলাদেশ চাবে লিড নেওয়ার পথে সাবধানে এগোতে, আর জিম্বাবুয়ে চাইবে দ্রুত আরও কয়েকটা উইকেট তুলে নিয়ে ম্যাচে পুরোপুরি ফিরতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১০

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

১১

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১২

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১৩

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১৪

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৫

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৬

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৭

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৮

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৯

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

২০
X