স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ০১:৩৫ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

১৭ বছর পর বাংলাদেশের ম্যাচ দিয়ে ফয়সালাবাদে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

আবারও লড়বে বাংলাদেশ-পাকিস্তান। ছবি : সংগৃহীত
আবারও লড়বে বাংলাদেশ-পাকিস্তান। ছবি : সংগৃহীত

১৭ বছরের দীর্ঘ অপেক্ষা! অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে পাকিস্তানের ফয়সালাবাদে। আর এই ঐতিহাসিক প্রত্যাবর্তনের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। মে মাসে পাঁচ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে টাইগাররা। বুধবার (৩০ এপ্রিল) সেই সিরিজের পূর্ণ সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

প্রথম দুই ম্যাচ মাঠে গড়াবে ২৫ ও ২৭ মে, ভেন্যু ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়াম। এই মাঠেই সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০০৮ সালের এপ্রিলে, প্রতিপক্ষও ছিল বাংলাদেশ। ১৭ বছর পর আবারও টাইগারদের দিয়েই ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। এমন রোমাঞ্চকর মিল শুধু ক্রিকেটেই সম্ভব!

এরপর সিরিজের বাকি তিনটি ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে- ৩০ মে, ১ জুন এবং ৩ জুন। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশের সময় রাত ৯টায়, যা বাংলাদেশি দর্শকদের জন্য বাড়তি সুবিধা বটে।

প্রাথমিক পরিকল্পনায় এই সফরে ছিল ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ। তবে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দুই বোর্ডের সম্মতিতে সিরিজটি রূপ নেয় পূর্ণাঙ্গ পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। প্রস্তুতির ক্ষেত্রে সময় ও ম্যাচের সংখ্যাই এখন গুরুত্ব পাচ্ছে সবচেয়ে বেশি।

তবে এটিই একমাত্র দ্বিপাক্ষিক লড়াই নয়। দুই দলের মধ্যে আরেকটি সংক্ষিপ্ত টি-টোয়েন্টি সিরিজের কথাও চলছে। আগামী জুলাইয়ে আরও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারে বাংলাদেশ ও পাকিস্তান। যদিও সেটি আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রামের (এফটিপি) অংশ নয়, বরং আলাদা বোর্ড পর্যায়ের আলোচনায় এগিয়েছে।

একদিকে যেখানে ফয়সালাবাদের ইতিহাসঘেরা প্রত্যাবর্তন, অন্যদিকে বিশ্বকাপ প্রস্তুতির সিঁড়ি- সব মিলিয়ে বাংলাদেশ-পাকিস্তান এই টি-টোয়েন্টি সিরিজ যেন জমজমাট নাটকীয়তারই প্রতিশ্রুতি দিচ্ছে ক্রিকেটপ্রেমীদের।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ সূচি :

১ম টি-টোয়েন্টি – ২৫ মে, ফয়সালাবাদ

২য় টি-টোয়েন্টি – ২৭ মে, ফয়সালাবাদ

৩য় টি-টোয়েন্টি – ৩০ মে, লাহোর

৪র্থ টি-টোয়েন্টি – ১ জুন, লাহোর

৫ম টি-টোয়েন্টি – ৩ জুন, লাহোর

সব ম্যাচই রাত ৯টায় (বাংলাদেশ সময়)

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা ক্যাডারের বদলি এখন তিন কমিটির হাতে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সৌদি প্রবাসী নিহত 

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

আমরা মাইর খাইনি, দিয়েছি: সালাহউদ্দিন আম্মার

মালয়েশিয়ায় প্রফেসর স্থপতি রফিক আজমের পঞ্চম একক স্থাপত্য প্রদর্শনী এবং আন্তর্জাতিক গ্রন্থ উন্মোচন

সাকিবকে নিয়ে নেপাল ক্লাবের বার্তা

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী / তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে

বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা সরকারের: অর্থমন্ত্রী

ইরানি জাহাজে ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রতিক্রিয়া 

উচ্চ মাধ্যমিকের ২ পক্ষের সংঘর্ষ, ৩ জনকে হল থেকে বহিষ্কার

১০

সাতক্ষীরায় ‘মাদকবিরোধী সপ্তাহ’ ঘোষণা খুলনা রেঞ্জ ডিআইজির

১১

আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার নিয়োগপ্রত্যাশীর

১২

লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান

১৩

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল স্বামীর

১৪

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

১৫

এইচএসসির কারণে কুড়িগ্রামে ৭ দিনের লোডশেডিং স্থগিত

১৬

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

১৭

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

১৮

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

১৯

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

২০
X