স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৫, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

অলিখিত ফাইনালে বাংলাদেশ একাদশে আসতে পারে পরিবর্তন

বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

শারজাহর বাতাসে এখন রোমাঞ্চের গন্ধ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথমে ‘প্রস্তুতি সিরিজ’ হিসেবে ধরা হলেও, বাস্তবে সিরিজটি রূপ নিয়েছে অলিখিত এক ফাইনালে। প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ২০৫ রানের বড় সংগ্রহ করেও হেরে বসেছে বাংলাদেশ। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। বুধবার (২১ মে) রাতে (বাংলাদেশ সময় ৯টায়) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে শেষ ও নির্ধারণী ম্যাচ।

এই ম্যাচেই নির্ধারিত হবে কে জিতবে সিরিজ, আর কে ফিরবে হতাশা নিয়ে।

এই সিরিজ দিয়েই টি–টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেছেন লিটন দাস। অভিষেক সিরিজেই যদি সিরিজ হাতছাড়া হয়, সেটা নিশ্চয়ই কাম্য নয় তার জন্য। তবে সমস্যা হলো—সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের রেকর্ড খুব একটা আশাব্যঞ্জক নয়।

গত সাত বছরে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টাইগারদের জয় মাত্র দুইটি—২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর প্রায় তিন বছর কেটে গেলেও সিরিজ নির্ধারণী কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ।

আজকের ম্যাচে তাই জয়ের তাগিদে দেখা যেতে পারে একাধিক পরিবর্তন। আগের ম্যাচে চোটের কারণে না থাকা পারভেজ হোসেন ইমন ফিরতে পারেন ওপেনিংয়ে। পেস আক্রমণে যুক্ত হতে পারেন হাসান মাহমুদ, যিনি শেষ মুহূর্তে ম্যাচ গড়ে দেওয়ার সামর্থ্য রাখেন।

জানা গেছে, বাংলাদেশ তিন পেসার ও দুই স্পিনারের কম্বিনেশনে মাঠে নামতে পারে। অলরাউন্ডার হিসেবে একাদশে নিজের জায়গা ধরে রাখতে পারেন শামীম পাটোয়ারি, যিনি বল হাতেও কিছুটা কার্যকর ভূমিকা রাখছেন।

সম্ভাব্য বাংলাদেশ একাদশ:

পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

১০

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১১

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১২

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১৩

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৪

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৫

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৬

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৭

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৮

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৯

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

২০
X