স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান মিশনে প্রস্তুত বাংলাদেশ, প্রথম ম্যাচে কেমন হতে পারে একাদশ?

অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত
অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হতাশাজনক সিরিজ হার এখনো বাংলাদেশ দলের পেছনে ছায়ার মতো। তবে অতীত ভুলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই এবার শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে নামছে টাইগাররা। আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে গড়াবে প্রথম ম্যাচ।

ম্যাচপূর্বদিনেও লাহোরে ঘাম ঝরিয়েছেন লিটন দাসরা। বিশেষ করে পেসাররা পেস বোলিং কোচ শন টেইটের অধীনে করেছেন জোর প্রস্তুতি। তবে প্রথম ম্যাচে একাদশ কেমন হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও কিছু ইঙ্গিত পাওয়া গেছে সম্ভাব্য একাদশ ঘিরে।

উদ্বোধনী জুটিতে দেখা যেতে পারে দুই তরুণ তুর্কি—পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমকে। তিনে খেলবেন অধিনায়ক লিটন দাস। মিডল অর্ডারে থাকছেন তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক ও শামীম পাটোয়ারি।

অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পেতে পারেন শেখ মেহেদী হাসান, সঙ্গে আছেন লেগস্পিনার রিশাদ হোসেন। পেস বোলিং ইউনিটে দেখা যেতে পারে শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।

পাকিস্তানের মাটিতে জয় পাওয়া কঠিন চ্যালেঞ্জ হলেও তরুণদের নিয়ে নতুন সম্ভাবনার স্বপ্ন দেখছে বাংলাদেশ। আজকের ম্যাচেই মিলবে প্রথম উত্তরের ইঙ্গিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১০

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১২

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৩

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৪

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৫

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৬

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৭

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৮

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৯

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

২০
X