স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৮:৪০ পিএম
আপডেট : ২৮ মে ২০২৫, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিংয়ে লিটনরা

ট্রফির সামনে দু’দলের অধিনায়ক। ছবি : সংগৃহীত
ট্রফির সামনে দু’দলের অধিনায়ক। ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হতাশাজনক সিরিজ হার এখনো বাংলাদেশ দলের পেছনে ছায়ার মতো। তবে অতীত ভুলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই এবার শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। যেখানে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আঘা। ফলে প্রথম ম্যাচে আগে বোলিং করতে হবে টাইগারদের।

বাংলাদেশ অধিনায়ক লিটন দাস জানিয়েছেন, টস জিতলে তারাও বোলিংকেই বেছে নিতেন। ‘নতুন দিন, নতুন সুযোগ। আমাদের বোলারদের সামর্থ্য আছে, তরুণরাও তৈরি—তাই ভালো কিছু আশা করছি,’ বলেন লিটন।

বাংলাদেশ আজ খেলছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির অপরিবর্তিত একাদশ নিয়েই। দলে সুযোগ পেয়েছেন তরুণ ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন। মিডল অর্ডারে তাওহীদ হৃদয়, শেখ মেহেদী ও জাকের আলী। স্পিন ও পেস মিলিয়ে ভারসাম্য রক্ষা করা হয়েছে রিশাদ, শরিফুল, তানজিম ও হাসান মাহমুদকে নিয়ে।

বাংলাদেশ একাদশ:

তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, জাকের আলি (উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

পাকিস্তান করেছে ছয়টি পরিবর্তন মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা দল থেকে। একাদশে ঢুকেছেন ফখর জামান, সাইম আয়ুব, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলি ও আবরার আহমেদ। তরুণদের সঙ্গে অভিজ্ঞরাও মিলিয়ে সাজানো হয়েছে দলে।

পাকিস্তান একাদশ:

ফখর জামান, সাইম আয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), সালমান আঘা (অধিনায়ক), হাসান নবাজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলি, হারিস রউফ, আবরার আহমেদ।

লাহোরের গরম আবহাওয়া আর ভরা গ্যালারির সামনে দুই দলের তরুণদের মাঝে শুরু হতে যাচ্ছে উত্তেজনাপূর্ণ লড়াই। ব্যাটে-বলে কে হাসবে শেষ হাসি, সেটাই এখন দেখার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১০

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১১

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১২

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৩

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১৪

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১৫

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১৬

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১৭

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৮

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৯

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

২০
X