স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে বিসিবিতে আসছেন আমিনুল

আমিনুল ইসলাম। ছবি : সংগৃহীত
আমিনুল ইসলাম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) চলমান প্রশাসনিক পরিবর্তনের মাঝেই এক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে বিসিবির পরিচালনা পর্ষদে যোগ দিচ্ছেন তিনি—এমনটাই নিশ্চিত করেছেন স্বয়ং আমিনুল। তবে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার প্রধান উদ্দেশ্য অক্টোবরের নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করা, এবং এই দায়িত্ব শেষ করেই সরে দাঁড়াবেন।

ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে আমিনুল বলেন, ‘আমার মূল লক্ষ্য একটি স্বচ্ছ নির্বাচন আয়োজন করা এবং একটি সেরা ক্রিকেট বোর্ড গঠন করা। আমি পরবর্তী নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী নই। সরকার আমাকে অনুরোধ করেছে, আমি রাজি হয়েছি। এখন কেবল প্রক্রিয়া অনুসরণ করার অপেক্ষা।’

তিনি আরও বলেন, ‘এটাই প্রথমবার আমি আনুষ্ঠানিকভাবে বিসিবির কাজে যুক্ত হচ্ছি। এর আগে কখনো এমন সুযোগ আসেনি। এবার যখন সুযোগ এসেছে, আমি তা গ্রহণ করেছি। তবে এই দায়িত্ব শেষ হলেই আমার ভূমিকার ইতি ঘটবে।’

বর্তমানে আইসিসির ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত আমিনুল জানিয়েছেন, বোর্ডে যোগদানের ব্যাপারে তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে কথা বলেছেন এবং তারা তাকে অনির্দিষ্টকালের ছুটি মঞ্জুর করেছে।

‘আইসিসি আমাকে বলেছে, তুমি বাংলাদেশে কাজ করতে চাইলে করতে পারো, যতদিন প্রয়োজন। ফিরে আসতে চাইলে, দরজা সবসময় খোলা। এ জন্য আমি কৃতজ্ঞ।’

জাতীয় ক্রীড়া পরিষদ ইতিমধ্যেই বিসিবিতে তাদের প্রতিনিধি হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করেছে। ধারণা করা হচ্ছে, সেই শূন্যপদে আমিনুলকেই নিয়োগ দেওয়া হচ্ছে।

তবে নিজের পদ সম্পর্কে এখনো নিশ্চিত নন আমিনুল, ‘আমার মনে হয়, আমাকে যদি কাউন্সিলর হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং ডিরেক্টরশিপ দেওয়া হয়, তাহলে বোর্ড পরিচালকরা সিদ্ধান্ত নেবেন আমি সভাপতির দায়িত্ব পাব কি না।’

১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া আমিনুল ইসলাম ছিলেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান—২০০০ সালে ভারতের বিপক্ষে ১৪৫ রানের ঐতিহাসিক ইনিংস এখনও স্মরণীয়। আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৩ টেস্ট ও ৩৯ ওডিআই খেলার পর তিনি কোচিং ও প্রশাসনিক ভূমিকায় যুক্ত ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও আইসিসি-তে।

আগামী অক্টোবর মাসে বিসিবির নির্বাচন। তার আগ পর্যন্ত জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে আমিনুলকে একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হচ্ছে বলে ক্রীড়া মহলের ধারণা। তার উপস্থিতিতে বিসিবির পরিচালনাব্যবস্থায় একটি স্বচ্ছতা ও ভারসাম্য আসবে বলেও আশাবাদ ব্যক্ত করছেন অনেকে।

উত্তর স্পষ্ট, ‘আমি নির্বাচনের জন্য এসেছি, নির্বাচনে অংশ নিতে নয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অঝোরে কাঁদছিলেন সেই শিশুর বাবা, চোখ বন্ধ করে রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১০

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১১

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১২

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৩

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৪

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৫

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৬

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৭

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৮

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৯

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X