স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১১:১১ এএম
আপডেট : ০১ জুলাই ২০২৫, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

বিপিএল নিয়ে অবশেষে বড় ঘোষণা

বিপিএল ট্রফি। ছবি : সংগৃহীত
বিপিএল ট্রফি। ছবি : সংগৃহীত

বিপিএল নিয়ে অবশেষে বড় ঘোষণা এলো বিসিবির সভা শেষে। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম জানালেন, ২০২৫-২৬ মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের জন্য মে মাস নয় যথারীতি ডিসেম্বর-জানুয়ারি সময়সূচি প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। তবে জাতীয় নির্বাচন সামনে থাকায় বিষয়টি নির্ভর করছে দেশের নিরাপত্তা পরিস্থিতির ওপর।

নতুনভাবে বিপিএলকে ঢেলে সাজাতে চায় বিসিবি। এবার পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি বরাদ্দ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। শুধু তাই নয়, প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজিদের অংশগ্রহণের সুযোগ থাকছে, তবে সুনির্দিষ্ট মানদণ্ড পূরণ করলেই কেবল তারা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এ লক্ষ্যে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সহায়তায় একটি নতুন আর্থিক ও বাণিজ্যিক মডেল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় জানানো হয়, বিপিএলের দল সংখ্যা এখনো চূড়ান্ত হয়নি। যেসব প্রতিষ্ঠান বিসিবির নির্ধারিত মানদণ্ড পূরণ করতে পারবে, কেবল তাদের নিয়েই এবারের আসর আয়োজন করা হবে। মানহীন ফ্র্যাঞ্চাইজিকে জায়গা না দিতে এবার বিশেষ সতর্ক থাকবে বোর্ড।

সাধারণত বিসিবির অভ্যন্তরীণ কর্মকর্তারাই বিপিএল পরিচালনার দায়িত্ব পালন করতেন, তবে এবার ভিন্ন পথে হাঁটছে বোর্ড। বিপিএল কমিটিতে বাইরের বিশেষজ্ঞদেরও অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন সভাপতি আমিনুল। তিনি বলেন, স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে করে বিপিএল আন্তর্জাতিক মানে পৌঁছাতে পারে।

এ ছাড়া আলোচনা হয়েছে নতুন ভেন্যু অন্তর্ভুক্তির বিষয়েও। জানানো হয়েছে, এক-দুটি নতুন মাঠকে বিপিএল ভেন্যু হিসেবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। পূর্বাচলের দুটি মাঠ আপগ্রেড করা হবে, সেইসঙ্গে হাইপারফরম্যান্স সেন্টার গড়ারও প্রস্তুতি চলছে।

সব মিলিয়ে, বিপিএলকে আরও পেশাদার, আকর্ষণীয় ও আন্তর্জাতিকমানের একটি লিগে পরিণত করতে দৃঢ়প্রতিজ্ঞ বিসিবি। এবারের বিপিএল শুধু মাঠে নয়, মাঠের বাইরেও নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে—এমনটিই আভাস মিলেছে বিসিবি সভাপতির কথায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজার সংস্কারে কঠিন পথ পাড়ি দিতে হবে : বিএসইসি চেয়ারম্যান

নেসলে বাংলাদেশ পরিদর্শনে সুইজারল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদল

নেসকো ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় কমিটি গঠন

ঢাকাকে আর বাসযোগ্য মনে হয় না মির্জা ফখরুলের

মীমাংসিত জমি ফের দখলের চেষ্টা, সাংবাদিকের পরিবারকে প্রাণনাশের হুমকি

বিরিয়ানির বিনিময়ে বিক্রি হচ্ছে বিবেক, শিক্ষার্থীদের নিয়ে রাশেদ খাঁনের ক্ষোভ

শূন্যরেখায় থাকা ২৮ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

মার্কিন হামলার জবাবে ‘শত্রু ঘাঁটিতে’ আঘাত ইরানের

রাজধানীতে গ্যাস লিকেজের আগুনে পুড়ল তিনজন, আশঙ্কাজনক দুই

কুয়েত ও বাহরাইনের দিকে ৭টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান : যুক্তরাষ্ট্র

১০

আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী

১১

মাছবাহী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

১২

ঢাকার সড়কে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল হেলপারের

১৩

ইরান যুদ্ধের প্রভাবে আরও কোটি মানুষ খাদ্য সংকটে পড়তে পারে : জাতিসংঘ

১৪

যাত্রীবাহী বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

১৫

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দাম বাড়বে না : তথ্য উপদেষ্টা

১৬

সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি জেনারেলের বিভিন্ন শাখা শনিবার খোলা 

১৭

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

১৮

তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও সীমান্তে পুশইনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভের ডাক

১৯

শান্তিরক্ষায় আত্মত্যাগের স্বীকৃতি, জাতিসংঘ পদকে ভূষিত ৬ বাংলাদেশি

২০
X