স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০৯:৪২ এএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১০:৫৪ এএম
অনলাইন সংস্করণ

ছিটকে গেলেন লিটন, এশিয়া কাপে বিজয়

লিটন কুমার দাস ( বামে) ও এনামুল হক বিজয়। ছবি : সংগৃহীত
লিটন কুমার দাস ( বামে) ও এনামুল হক বিজয়। ছবি : সংগৃহীত

পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে বিকেলে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। আগামীকাল আসরে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কায় খেলতে নামবে বাংলাদেশ। তবে বাংলাদেশ দলের ওপেনার লিটন দাস জ্বরের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন দীর্ঘদিন দলের বাইরে থাকা এনামুল হক বিজয়।

বুধবার (৩০ আগস্ট) বুধবার (৩০ আগস্ট) সকালে লিটন এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ায় তার পরিবর্তে দলে বিজয়ের অন্তর্ভুক্তির বিষয়টি জানিয়েছে বিসিবি।

তামিমেম ইনজুরির কারণে প্রথম থেকেই ওপেনিং নিয়ে দুশ্চিন্তায় ছিল বাংলাদেশ দল। পুরো দলের ভরসার জায়গা ছিল লিটনকে ঘিরে। তবে জ্বরের কারণে দলের সঙ্গে ফ্লাইট মিস করেন বাংলোদেশ ওপেনার। তখন থেকেই ধারণা করা হচ্ছিলো, প্রথম ম্যাচে না খেলতে পারলেও এশিয়া কাপের বাকি ম্যাচে দেখা যাবে লিটনকে। তবে জ্বরের জন্য সেটাও আর সম্ভব হলো না।

লিটনের অসুস্থতার কারণে আজ বুধবার সকালে এনামুল হক বিজয়ের নাম ঘোষণা করে জানিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

গতকাল বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, জ্বর থেকে সুস্থ হয়ে শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দিবেন লিটন। তবে জ্বর থেকে সেরে না ওঠায় শেষ পর্যন্ত এশিয়া কাপ থেকেই ছিটকে গেলেন লিটন।

আজ বিকেল সাড়ে তিন টায় পাকিস্তানে শুরু হচ্ছে এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচে নেপালের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

বাবা-ছেলের একসঙ্গে জন্মদিন, দ্বিগুণ আনন্দে অপূর্বর পরিবার

পাগলা মসজিদে চিঠি: বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশকে দেখতে চান ভক্ত

মেট্রোরেলে অর্ধেক ভাড়া দিতে পারবেন কারা, জানালেন প্রতিমন্ত্রী

তেলিয়াপাড়ায় বিএসএফের পুশ-ইন প্রতিহত, বিজিবির পাশে সীমান্তবাসী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদে ধন্যবাদ

ইরানে হামলার ভিডিও প্রকাশ করল মার্কিন সামরিক বাহিনী

হরমুজ উত্তেজনায় ইউরোপে বাড়ল গ্যাসের দাম

লেবানন-ইসরায়েলের মধ্যে কাঠামোগত চুক্তি, মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র

১০

নতুন দুই আইটেম গানে সিন্ডি রোলিং

১১

আজ থেকে শনিবারও ৪ জেলায় খোলা থাকবে ব্যাংক

১২

শ্বাসনালিতে দুধ আটকে শিশুর মৃত্যু

১৩

প্রাণ গ্রুপে নিয়োগ, বেতন ৪৫ হাজার টাকা

১৪

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

১৫

৭ কারণে ব্রাজিল সমর্থন করেন না অনেক ফুটবলপ্রেমী

১৬

এসএসসি পাসেই চাকরি দিচ্ছে পাঠাও, লাগবে না অভিজ্ঞতা

১৭

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের প্রতিকৃতি, নতুন নকশা প্রকাশ

১৮

পবিত্র কোরআনের হিফজ সবক প্রদান

১৯

এক বছরের মধ্যেই ধানমন্ডি লেকের দৃশ্যমান পরিবর্তন হবে : প্রতিমন্ত্রী শাহে আলম

২০
X