ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ১২:৫১ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ লিটনরা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হাসান মাহমুদের করা ১৭তম ওভারের পঞ্চম বলটিতে জোড়া রান নিয়ে সেঞ্চুরি ছুঁইলেন মোহাম্মদ হারিছ। পরের বলটি ছক্কা হাঁকিয়ে দলের জয়ের পথটাও মসৃণ করলেন তিনি। এরপর আর বেশি অপেক্ষা করতে হয়নি পাকিস্তানকে। তাওহীদ হৃদয়ের করা পরের ওভারের দুই বলেই জয় তুলে নেয় পাকিস্তান। এতেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইওয়াশ হলো লিটন দাসরা। আমিরাতের কাছে সিরিজ হারের পর এবার পাকিস্তানেও জিততে পারলেন না তারা।

লাহরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। আগে ব্যাটিং পেয়েও বাংলাদেশ ৬ উইকেটে তোলে ১৯৬ রান। সেটা ১৬ বল বাকি রেখেই পেরিয়ে গেছে পাকিস্তান।

অথচ আগে ব্যাটিং করা বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন। উদ্বোধনী জুটিতেই আসে ১১০ রান মাত্র ১০.৪ ওভারে। ইমন তুলে নেন ২৭ বলে অর্ধশতক, শেষ পর্যন্ত তিনি করেন ৩৪ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৬৬ রান। তানজিদও খেলেন ৩২ বলে ৪২ রানের কার্যকর ইনিংস।

উদ্বোধনী জুটি ভাঙার পর মিডল অর্ডারে লিটন দাস (১৮ বলে ২২) ও হৃদয়ের (১৮ বলে ২৫) ব্যাটে স্কোর এগিয়ে যেতে থাকে। তবে এক পর্যায়ে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। ১৭.৫ ওভারে ১৭২ রানে পাঁচ উইকেট হারিয়ে কিছুটা ছন্দ হারায় দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

বিএসএফের পুশইন, শূন্যরেখায় মানবেতর দিন কাটছে শিশুসহ নয়জনের

৭০ লাখ টাকা বোনাস ঘোষণা মোহামেডানের

শেখ সাঈদ আরসালানের কবিতা

কি অবস্থায় আছে বেনজীরের সেই ‘সাভানা ইকোপার্ক’ ?

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিখোঁজ অটোচালকের বস্তাবন্দি মরদেহ মিলল নদীতে

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

দুই নায়িকা নিয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

১০

যে কারণে বিশ্বকাপে গোলাপি বুটের ছড়াছড়ি

১১

অকেজো রেললাইন নিলামে বিক্রি না করার কারণ জানালেন মন্ত্রী

১২

জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী

১৩

কসম করে তা রক্ষা করতে না পারলে করণীয় কী?

১৪

ইরানের সরকার পতনের অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

১৫

‎কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ‎

১৬

বেনজীরকে দেশে আনা নির্ভর করবে ৩ বিষয়ের ওপর : শিশির মনির

১৭

পাকিস্তানের যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

১৮

দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী

১৯

পর্দার ‘বিউটিকুইন’ শাবানা, আজও দর্শকের হৃদয়ের ‘রানি’

২০
X