ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০৬:১৬ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৩, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

জয় দেখছে বাংলাদেশ

প্রথম উইকেট নেওয়ার পর শরীফুলের উল্লাস । ছবি : সংগৃহীত
প্রথম উইকেট নেওয়ার পর শরীফুলের উল্লাস । ছবি : সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে জয়ের খুব কাছে বাংলাদেশ। অলৌকিক কিছু না ঘটলে হার ছাড়া বিকল্প নেই আফগানদের সামনে। তৃতীয় দিন শেষে জয়ের জন্য বাংলাদেশের দরকার আর ৮ উইকেট। অন্যদিকে সফরকারীদের প্রয়োজন ৬১৭ রান।

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে আফগানিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৪৫ রান । আজ শুক্রবার আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের ২৪ মিনিট আগেই বন্ধ হয়ে গেছে খেলা। পুরো দিনে খেলা হয়েছে মাত্র ৬৮ ওভার।

৬৬২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই ইব্রাহিম জাদরানকে এলবিডব্লিউ করেন শরিফুল ইসলাম। পরের ওভারে আব্দুল মালিককে ফেরান তাসকিন আহমেদ। পরে তাসকিনের বাউন্সারে মাঠ ছেড়ে যান হাশমতউল্লাহ শাহীদি। রহমত শাহ ও নাসির জামাল দিনের বাকি অংশ কাটিয়ে দেন। দিন শেষে রহমত ১০ ও জামাল ৫ রানে অপরাজিত আছেন।

এর আগে তৃতীয় দিনেও দুর্দান্ত শুরু করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। ১ উইকেটে ১৩৪ রান নিয়ে দিনের খেলা শুরু করেন তারা। ব্যক্তিগত ৭১ রানে রানআউট হন জাকির।

কিন্তু ঠিকই সেঞ্চুরি তুলে নেন শান্ত। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে একই ম্যাচে দুই ইনিংসে সেঞ্চুরি করেন তিনি। এর আগে এই কীর্তি কেবল ছিল মুমিনুল হকের। নিজের রেকর্ডের ভাগটা হয়তো ভালো লাগেনি মুমিনুলের। শান্তর পর তিনিও পান তিন অঙ্কের দেখা। দীর্ঘ ২৬ মাস ও ২৬ ইনিংস পর করেন সেঞ্চুরি।

৪ উইকেটে ৪২৫ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এতে আফগানদের লক্ষ্য দাঁড়ায় ৬৬২। ক্যারিয়ারের ১২তম টেস্ট শতকে ১২১ রানে অপরাজিত থাকেন বাঁহাতি এই ব্যাটার। এ ছাড়া অধিনায়ক লিটন দাস ৬৬ রানে অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৩৮২

আফগানিস্তান ১ম ইনিংস: ১৪৬

বাংলাদেশ ২য় ইনিংস: ৮০ ওভারে ৪২৫/৪ (ডিক্লে.) (জাকির ৭১, শান্ত ১২৪, মুমিনুল ১২১*, লিটন ৬৬*; জহির ২/১১২)

আফগানিস্তান ২য় ইনিংস: ১১ ওভারে ৪৫/২ (রহমত ১০*, জামাল ৫*; শরিফুল ১/৬, তাসকিন ১/২৮)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X