স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ১২:০১ পিএম
অনলাইন সংস্করণ

হোয়াইটওয়াশের পরও আশার আলো দেখছেন বাংলাদেশ কোচ

ফিল সিমন্স। ছবি : সংগৃহীত
ফিল সিমন্স। ছবি : সংগৃহীত

পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ—টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিমূলক সিরিজে বাংলাদেশ দলের এমন পারফরম্যান্স হতাশাজনক বলেই মনে করছেন অনেকেই। তবে ব্যর্থতার গুঁড়ি গুঁড়ি ছায়ার মধ্যেও একরাশ ইতিবাচকতা খুঁজে পেয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স।

শেষ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফিল সিমন্স বলেন, ‘সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো আমাদের ওপেনিং জুটি। তানজিদ আর ইমন দেখিয়ে দিয়েছে, একসঙ্গে ছন্দে থাকলে তারা কতটা বিধ্বংসী হতে পারে। এটাই আমাদের আত্মবিশ্বাস দিচ্ছে।’

এই জুটির ওপর আস্থা রাখছেন কোচ, বিশেষ করে বিশ্বকাপের মতো বড় মঞ্চের আগে এমন সূচনা দলকে দেবে শক্ত ভিত।

উইকেট প্রসঙ্গেও খোলাখুলি বললেন সিমন্স, ‘বাংলাদেশে সাধারণত এমন বাউন্সি ও পেস সহায়ক উইকেট পাওয়া যায় না। তাই এসব কন্ডিশনে আমাদের পেসারদের নতুনভাবে মানিয়ে নিতে হবে। আমরা চাই ওরা এমন উইকেটে আরও কার্যকর হোক।’

শেষ ম্যাচে বাংলাদেশের রেকর্ড সংগ্রহও টিকিয়ে রাখা যায়নি বোলারদের ব্যর্থতায়। এ নিয়ে সিমন্স বলেন, ‘আমরা যতটা ভালো বল করা উচিত ছিল, তা করতে পারিনি। তবে পাকিস্তানের ব্যাটাররাও দারুণ খেলেছে। হারিস দুর্দান্ত ছিল, সাইমও ছন্দে ফিরেছে। আমরা সুযোগ দিয়েছি, তারা সেটা কাজে লাগিয়েছে। এটাই ক্রিকেট।’

টানা ব্যর্থ মিডল অর্ডার নিয়ে প্রশ্ন উঠলেও সিমন্স বিষয়টি দেখছেন সাময়িক ছন্দহীনতা হিসেবে। ‘তাওহীদ হৃদয় আর শামীম আগের সিরিজগুলোতে ভালো করেছে। এই সিরিজে ভালো হয়নি মানেই তাদের বাদ দিতে পারি না। সাইমও তো কিছুদিন আগেও ফর্মে ছিল না, এখন ফিরে এসেছে। মিডল অর্ডারের ব্যাকআপ হিসেবে শান্ত স্কোয়াডে আছে। আমাদের শুধু তাদের নিয়ে কাজ করে যেতে হবে।’

বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে পাকিস্তান সিরিজে হারের ধাক্কা থাকলেও, কিছু ইতিবাচক দিক নিয়ে সামনে এগোতে চায় বাংলাদেশ দল। কোচের ভাষায়, ‘এক সিরিজ ভালো না যেতেই হতাশ হলে চলবে না। পরের সিরিজেই ফর্মে ফেরা দরকার। আমরা সেটা নিয়েই কাজ করব।’

ব্যর্থতার মধ্যেও কোচের এমন ইতিবাচক মনোভাব হয়তো নতুন করে সাহস যোগাবে টাইগার শিবিরে। এখন দেখার, আসন্ন সিরিজগুলোতে কতটা ঘুরে দাঁড়াতে পারে বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X