স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা শ্রীলঙ্কার

শ্রীলঙ্কা ক্রিকেট দল। পুরোনো ছবি
শ্রীলঙ্কা ক্রিকেট দল। পুরোনো ছবি

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে একদিন পর শুরু হওয়া আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ অলরাউন্ডার ধনঞ্জয়া ডি সিলভা। চলতি বছরের ১৭ জুন গলে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে এই দল নিয়েই মাঠে নামবে লঙ্কানরা।

দলে অভিজ্ঞদের পাশাপাশি জায়গা পেয়েছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারও। আছেন অ্যাঞ্জেলো ম্যাথ্যুস (যিনি এই টেস্ট দিয়ে অবসরে যাবেস), দিনেশ চান্দিমাল, কুশল মেন্ডিসদের মতো পরীক্ষিত তারকারা। পাশাপাশি স্কোয়াডে নতুন রক্ত হিসেবে রাখা হয়েছে সোনাল দিনুশা, পবন রত্নায়েক, থারিন্দু রত্নায়েক, মিলান রত্নায়েক ও ইসিথা বিজয়সুন্দরার মতো তরুণদের।

এছাড়া স্পিন বিভাগে আছেন প্রভাত জয়সুরিয়া, আকিলা ধনঞ্জয়া ও থারিন্দু রত্নায়েকে। পেস বিভাগে রয়েছে আসিথা ফার্নান্দো, কাসুন রাজিথা ও ইসিথা বিজয়সুন্দরার সমন্বয়।

শ্রীলঙ্কার ঘোষিত টেস্ট স্কোয়াড: ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা,ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথ্যুস, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, পাসিন্দু সূর্যবন্দারা, সোনাল দিনুশা, পবন রত্নায়েকে, প্রভাত জয়াসুরিয়া, থারিন্দু রত্নায়েকে, আকিলা ধনঞ্জয়া, মিলান রত্নায়েকে, আসিথা ফার্নান্দো, কাসুন রাজিথা, ইসিথা বিজয়সুন্দারা

বাংলাদেশ এই সফরে দুটি টেস্ট খেলবে। প্রথমটি শুরু হবে ১৭ জুন, গলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। চট্টগ্রামে বাংলাদেশের ব্যাটিং প্রস্তুতি ও সাম্প্রতিক টেস্ট অভিজ্ঞতার আলোকে, এই সফর হবে তরুণদের জন্য নিজেদের প্রমাণ করার বড় সুযোগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X