বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

দেড় বছরের অপেক্ষার অবসান, গলে শান্তর দুর্দান্ত সেঞ্চুরি

শান্তর শতক উদযাপন। ছবি : সংগৃহীত
শান্তর শতক উদযাপন। ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৮ মাসের অপেক্ষা শেষে টেস্টে আবারও শতকের দেখা পেলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে গলে চলমান দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়েছেন তিনি। মঙ্গলবার ম্যাচের চতুর্থ উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে গড়ে তোলা ২১৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে ফিরেছেন নিজের চেনা ছন্দে, পূর্ণ করেছেন ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি।

শান্তর ব্যাট থেকে আসা এই শতকটি ছিল একেবারেই নির্ভার ও নিখুঁত। কোনও ভুল না করেই ২০২ বলে ১১টি চারের সঙ্গে একটি ছক্কায় তুলে নেন কাঙ্ক্ষিত তিন অঙ্কের ম্যাজিক ফিগার। শতকের মুহূর্তে তিনি উচ্ছ্বাসে চিৎকার করেন, দু’হাত তুলে অভিবাদন নেন সতীর্থদের, চোখে-মুখে ছিল আত্মবিশ্বাস আর পরিতৃপ্তির ছাপ। সেই মুহূর্তে মুশফিকও দুই হাত তুলে শুভেচ্ছা জানান অধিনায়ককে।

২০২৩ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ছিল শান্তর শেষ টেস্ট সেঞ্চুরি। এরপর বহু ইনিংস খেলে গেছেন, ভালো শুরু পেয়েছেন অনেকবার, কিন্তু শতকের দেখা মেলেনি। তবে চলতি বছর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ফিরে পাওয়া আত্মবিশ্বাসটাই এবার কাজে লেগেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও সবশেষ আন্তর্জাতিক সেঞ্চুরিটি এসেছিল গত বছরের মার্চে, লঙ্কানদেরই বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে।

গলে এই সেঞ্চুরির মধ্য দিয়ে লঙ্কানদের বিপক্ষে টেস্টে দ্বিতীয়বারের মতো শতক পেলেন শান্ত। বাংলাদেশের স্কোরও এগোচ্ছে দারুণভাবে। সর্বশেষ খবরে, তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ২৬৩ রান। মুশফিকুর রহিমও আছেন শতকের পথে ৯৮ রানে অপরাজিত থেকে।

এই ইনিংস শুধু পরিসংখ্যানের দিক থেকেই নয়, আত্মবিশ্বাস ও নেতৃত্বের দিক থেকেও বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে শান্তর জন্য। দেড় বছর পর টেস্টে ফিরে আসা এই সেঞ্চুরি হতে পারে তার জন্য নতুন এক যাত্রার সূচনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X