স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) তিন বছর পর আবারও দেখা যাবে বাংলাদেশের কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসানকে। ২০২২ সালের পর আর এই টুর্নামেন্টে দেখা যায়নি তাকে। তবে ২০২৫ আসরের ড্রাফটে অভিজ্ঞ এই ক্রিকেটারকে দলে নিয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স।

সিপিএলে সাকিবের যাত্রা শুরু হয়েছিল ২০১৩ সালে। এখন পর্যন্ত তিনি খেলেছেন বার্বাডোজ ট্রাইডেন্টস (বর্তমান বার্বাডোজ রয়্যালস), জ্যামাইকা তালাওয়াস ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে। তবে অ্যান্টিগার হয়ে এবারই প্রথম মাঠে নামতে যাচ্ছেন তিনি।

টুর্নামেন্টের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় জানানো হয়, সাকিবকে দলে নেওয়ার অন্যতম কারণ তার অতীতের অনন্য রেকর্ড। ২০১৩ সালে বার্বাডোজের হয়ে এক ম্যাচে মাত্র ৬ রান দিয়ে ৬ উইকেট শিকার করেছিলেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে সেটাই তার সেরা বোলিং ফিগার, যা এখনও সিপিএল ইতিহাসের অন্যতম সেরা স্পেল হিসেবেই স্বীকৃত।

চলতি বছরের ১৪ আগস্ট শুরু হবে ছয় দলের অংশগ্রহণে নতুন সিপিএল আসর। গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে ১০টি করে ম্যাচ। মোট ম্যাচ হবে ৩৪টি। ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

সাকিবের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে। প্রতিপক্ষ হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। অ্যান্টিগার হয়ে মাঠে নামার মাধ্যমে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন সাকিব।

এই ফ্র্যাঞ্চাইজির স্কোয়াডে রয়েছেন আরও একাধিক নামী ক্রিকেটার। পাকিস্তানের ইমাদ ওয়াসিম, আফগানিস্তানের নাভিন উল হক, ওয়েস্ট ইন্ডিজের ফ্যাবিয়ান অ্যালেন, ওবেদ ম্যাককয়, জেইডেন সিলস, রাহকিম কর্নওয়াল ও ওডিন স্মিথসহ একঝাঁক তারকা খেলোয়াড় রয়েছেন সাকিবের নতুন দলে।

এর আগে সিপিএলে পাঁচটি মৌসুম খেললেও এবারই প্রথম অ্যান্টিগার জার্সি গায়ে উঠবে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারের।

অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের স্কোয়াড:

সাকিব আল হাসান, ইমাদ ওয়াসিম, ফ্যাবিয়ান অ্যালেন, নাভিন উল হক, ওবেদ ম্যাককয়, জাস্টিন গ্রিভস, বেভন জ্যাকবস, জেইডেন সিলস, আল্লাহ গাজানফার, রাহকিম কর্নওয়াল, ওডিন স্মিথ, জুয়েল অ্যান্ড্রু, শামার স্প্রিংগার, আমির জাঙ্গু, করিমা গোর, কেভিন উইকহাম, জশুয়া জেমস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১০

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১১

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১২

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৩

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৪

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৫

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৬

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৭

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৮

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৯

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২০
X