স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবের সঙ্গে দেশের ক্রিকেট নিয়ে আলোচনা হয়েছে মিরাজের

সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত

ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে এসে মেহেদী হাসান মিরাজ জানালেন, সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে পেশোয়ারে একসঙ্গে সময় কাটানোর সুযোগে বাংলাদেশ ক্রিকেট নিয়েই অনেক কথা হয়েছে তাদের। দুই অলরাউন্ডারের আলোচনায় উঠে এসেছে দলের ভবিষ্যৎ, তরুণদের সম্ভাবনা আর একটি ঐক্যবদ্ধ দলের প্রয়োজনীয়তা।

মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে আজ সাংবাদিকদের মুখোমুখি হন নতুন ওয়ানডে অধিনায়ক। সেখানেই উঠে আসে সাকিব আল হাসানের প্রসঙ্গ। দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকা এবং দেশের বাইরেই অবস্থান করা সাকিবের আন্তর্জাতিক ভবিষ্যৎ এখন অনেকটাই অনিশ্চিত। তবে মন থেকে এখনো বাংলাদেশ ক্রিকেটের উন্নতি নিয়েই ভাবছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার—এমনটাই জানিয়েছেন মিরাজ।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে খেলতে গিয়ে সাকিবের সঙ্গে সময় কাটিয়েছেন মিরাজ। সেই সময়কার কথাই স্মরণ করে তিনি বলেন, ‘সাকিব ভাইয়ের সাথে একসাথে পিএসএলে খেলেছি। বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক কথা হয়েছে। সে অবশ্যই মন থেকে চায় বাংলাদেশ ক্রিকেটটা মন থেকে চায়। উঠতি ক্রিকেটাররা যেন ভালো করে। বলেছে দল হিসেবে খেলতে হবে, যখন সবাই একসাথে পারফর্ম করে দল ফলাফল করা শুরু করে।’

সাকিবের বার্তাটা ছিল পরিষ্কার—সফল হতে হলে সবাইকে একসঙ্গে খেলতে হবে। ‘বলেছে যে অবশ্যই দল হিসেবে একসঙ্গে খেলতে হবে। কারণ, বাংলাদেশ দল যখন একসঙ্গে পারফর্ম করে, তখনই ভালো ফল আসে,’ যোগ করেন মিরাজ।

মাত্রই দায়িত্ব পাওয়া মিরাজের জন্য এটি বড় এক চ্যালেঞ্জ। সাকিবের নেতৃত্বে সব ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ৪১টি ম্যাচ খেলা এই অলরাউন্ডারের এখন সুযোগ এসেছে নিজেকে প্রমাণ করার। ব্যাট হাতে দায়িত্বশীলতা ও বল হাতে কার্যকারিতার পাশাপাশি নেতৃত্বগুণ দেখানোর সময় এসেছে তার।

বিশ্ব ক্রিকেটে প্রায় দুই দশক ধরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সাকিব হয়তো এখন খেলার বাইরে, তবে তার প্রভাব এখনও দলের তরুণদের ওপর বর্তমান। আর সেই অনুপ্রেরণাই মিরাজকে ভবিষ্যতের পথ দেখাচ্ছে।

একসময় সাকিবের ছায়াতলে খেলা মিরাজ এখন নিজেই বাংলাদেশের ওয়ানডে দলের নেতা। ভবিষ্যতের নেতৃত্বে তিনি কেমন করেন, তা সময়ই বলবে। তবে সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটারের পরামর্শ তাকে পথ দেখাতে পারে এই দায়িত্বপথে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X