স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৯:০৯ পিএম
আপডেট : ২২ জুন ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

২০২৭ বিশ্বকাপে কোহলি-রোহিতের খেলা নিয়ে গাঙ্গুলীর বড় মন্তব্য

রোহিত-কোহলির ’২৭ বিশ্বকাপে খেলা কঠিন মনে করেন গাঙ্গুলী। ছবি : সংগৃহীত
রোহিত-কোহলির ’২৭ বিশ্বকাপে খেলা কঠিন মনে করেন গাঙ্গুলী। ছবি : সংগৃহীত

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় দলে কি বিরাট কোহলি ও রোহিত শর্মাকে দেখা যাবে—এ প্রশ্ন এখন থেকেই আলোচনার কেন্দ্রে। এবার সে প্রসঙ্গে মুখ খুললেন ভারতের সাবেক অধিনায়ক ও সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। তার মতে, বয়স ও সীমিত খেলার সুযোগের কারণে আসন্ন বিশ্বকাপের দলে জায়গা পাওয়া রোহিত-কোহলির জন্য সহজ হবে না।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে পিটিআইকে সৌরভ বলেন, ‘আমাদের বুঝতে হবে, সবার মতোই একসময় এই খেলাটাও তাদের থেকে দূরে সরে যাবে এবং তারাও খেলা থেকে সরে দাঁড়াবে। ২০২৭ বিশ্বকাপে জায়গা পাওয়া সহজ হবে না, কারণ বছরে মাত্র ১৫টি করে ওয়ানডে ম্যাচ খেলছে ভারত।’

২০২৭ সালের বিশ্বকাপ আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। ওই সময় কোহলির বয়স হবে ৩৮ আর রোহিত হবেন প্রায় ৪০-এ পা রাখা এক অভিজ্ঞ ক্রিকেটার। বর্তমান পরিকল্পনা অনুযায়ী, বিশ্বকাপের আগ পর্যন্ত ৯টি দ্বিপক্ষীয় সিরিজে ভারত খেলবে মোট ২৭টি ওয়ানডে। তাই দুই অভিজ্ঞ ব্যাটারের সামনে চ্যালেঞ্জ শুধু পারফরম্যান্স নয়; বরং নিয়মিত খেলার সুযোগও একটি বড় বাধা।

কোহলি ও রোহিত এরই মধ্যে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তবে ৫০ ওভারের বিশ্বকাপে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন। সৌরভ অবশ্য তাদের কোনো পরামর্শ দিতে রাজি হননি।

‘আমি পরামর্শ দিতে চাই না। ওরা নিজেরাই খেলা নিয়ে যথেষ্ট জানে। নিজেরাই ঠিক সিদ্ধান্ত নেবে,’ —জানান গাঙ্গুলী।

তবে কোহলির বিকল্প খুঁজে পাওয়া সহজ হবে না বলেও স্বীকার করেন তিনি।

‘বিরাটের মতো মানের খেলোয়াড় পাওয়া কঠিন। তবে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত নই।’

সাক্ষাৎকারে গাঙ্গুলী তুলে ধরেন আরও এক সাবেক ক্রিকেটার যুবরাজ সিংয়ের কথা, যিনি তার মতে ভারতের ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার হলেও টেস্টে তেমন সুযোগ পাননি।

‘নাইরোবিতে প্রথমবার যুবরাজকে দেখে বুঝেছিলাম, সে বিশেষ কিছু। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ—দুটোতেই সিরিজ সেরা। ব্যাট, বল, ফিল্ডিং—সব কিছুতেই অসাধারণ। দুর্ভাগ্যবশত, টেস্টে জায়গা পেয়েছে খুব কম। কারণ সেই সময় রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ ও আমি খেলছিলাম। তবে সে নিঃসন্দেহে বিশেষ এক ক্রিকেটার।’

ভারতীয় ক্রিকেটে পরিবর্তনের হাওয়ায় রোহিত-কোহলির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও, সৌরভ গাঙ্গুলীর কথায় ফুটে উঠল বাস্তবতা—সময় বয়ে চলে, এবং তার সঙ্গে তাল মিলিয়ে বদলাতে হয় ক্রিকেটের পটভূমিও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১০

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১১

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১২

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৩

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৪

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৫

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৬

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৯

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

২০
X