স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

হেডেংলি টেস্টে ইংলিশদের ৩৭১ রানের লক্ষ্য দিল ভারত

ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত
ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত

হেডিংলিতে জমে উঠেছে ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্ট। চতুর্থ দিনের শেষভাগে ভারত দ্বিতীয় ইনিংসে ৩৬৪ রানে অলআউট হওয়ার পর ৩৭১ রানের বিশাল লক্ষ্য সামনে পায় ইংল্যান্ড। ছোট্ট এক পরীক্ষায় প্রথম ধাপে অবশ্য তারা সফল—দিনের শেষ ভাগে ৬ ওভার টিকে ২১ রান তুলে দিনের খেলা শেষ করেছে তারা কোনো উইকেট না হারিয়েই।

রান তাড়ার সূচনা করেছেন জ্যাক ক্রাউলি (১২*) ও বেন ডাকেট (৯*)। এখনো দরকার ৩৫০ রান, হাতে রয়েছে পুরো দশটি উইকেট।

ভারতের হয়ে এদিন সবচেয়ে উজ্জ্বল ছিলেন দুই অভিজ্ঞ ব্যাটার—কেএল রাহুল ও ঋষভ পান্ত। রাহুল ১৩৭ ও পন্ত ১১৮ রানের অসাধারণ ইনিংস খেলেছেন। এই টেস্টে এটি পান্তের দ্বিতীয় সেঞ্চুরি।

তবে তাদের বিদায়ের পর আবারও দেখা গেল পুরনো ভারতের চেহারা—ব্যাটিং ধস। রাহুল আউট হওয়ার পর মাত্র ৩১ রানে শেষ ৬ উইকেট হারায় দলটি। স্কোরবোর্ডে তখন ৩৩৩/৪ থেকে চোখের পলকেই ৩৬৪ অলআউট।

এই ধসের নেতৃত্ব দিয়েছেন ইংল্যান্ডের পেসার জশ টাং। এক পর্যায়ে টানা চারটি ডেলিভারিতে তিনটি উইকেট তুলে নিয়ে ভারতের নিচের সারিকে গুঁড়িয়ে দেন তিনি। শার্দুল ঠাকুর ও মোহাম্মদ সিরাজকে পরপর দুই বলে ফিরিয়ে দেন, এরপর বোল্ড করেন জাসপ্রিত বুমরাহকে। ইনিংস শেষে তার বোলিং ফিগার দাঁড়ায় ৩ উইকেটের বিনিময়ে ৭২ রান।

প্রসঙ্গত, ৩৭১ রান তাড়া করে জেতা হলে এটি হবে ইংল্যান্ডের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কীর্তি। তিন বছর আগেই ‘বাজবল’ যুগের শুরুতে তারা এডবাস্টনে ভারতকেই হারিয়েছিল ৩৭৮ রান তাড়া করে মাত্র তিন উইকেট হারিয়ে।

ভারতের জন্য সান্ত্বনার কথা হলো—এই ফরম্যাটে তারা ৩৫০+ রান ডিফেন্ড করে হেরেছে কেবল একবারই। তবে সেই একবারও ছিল ইংল্যান্ডেই, সেই একই প্রতিপক্ষের বিপক্ষে। এবার কি পুনরাবৃত্তি ঘটবে ইতিহাসের?

হেডিংলির শেষ দিনে অপেক্ষা করছে উত্তেজনার পারদ চড়ানো এক রোমাঞ্চকর টেস্ট ফিনিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X