স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৫:০৫ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

অনুশীলনে চোট পাওয়া শান্ত কি দ্বিতীয় টেস্ট খেলবেন?

নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত
নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ শিবিরকে কিছুটা দুশ্চিন্তায় ফেলেছিলেন নাজমুল হোসেন শান্ত। সোমবার কলম্বোয় অনুশীলনের সময় স্লিপ ক্যাচ প্র্যাকটিসে ডান হাতের আঙুলে চোট পান বাংলাদেশের অধিনায়ক। তবে স্বস্তির খবর, বড় কোনো সমস্যা হয়নি। বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স নিশ্চিত করেছেন—শান্ত পুরোপুরি ফিট এবং দ্বিতীয় টেস্টে খেলতে প্রস্তুত।

মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন সিমন্স। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শান্ত ভালো আছেন। ওর আঙুলের অবস্থা নিয়ে আমরা পর্যবেক্ষণে ছিলাম, তবে এখন সে ম্যাচের জন্য পুরোপুরি ফিট। দ্বিতীয় টেস্টে মাঠে নামতে তার কোনো সমস্যা নেই।’

শ্রীলঙ্কা সফরের শুরুতেই অনুশীলনে একই আঙুলে ব্যথা পেয়েছিলেন শান্ত। তারপরও ব্যান্ডেজ নিয়েই গল টেস্টে মাঠে নামেন এবং দুই ইনিংসেই দুর্দান্ত শতক হাঁকিয়ে রেকর্ড গড়েন এই বাঁহাতি ব্যাটার। ওই সেঞ্চুরির ওপর ভর করেই বাংলাদেশ প্রথম টেস্টটি ড্র করতে সক্ষম হয়। এবার দ্বিতীয় টেস্টের আগেও একই ধরনের চোটে পড়লেন তিনি।

তবে অনুশীলনের পর থেকেই বিসিবির মেডিকেল টিম শান্তকে নিবিড় পর্যবেক্ষণে রাখে। চোট গুরুতর না হওয়ায় ম্যাচ থেকে ছিটকে পড়ার শঙ্কাও নেই। বরং তার নেতৃত্বেই বাংলাদেশ নামছে কলম্বো টেস্টে।

গল টেস্ট ড্র হওয়ায় দুই ম্যাচের সিরিজ এখন ০-০ সমতায়। তাই কলম্বোর দ্বিতীয় ও শেষ টেস্টটিই হবে সিরিজ নির্ধারণী লড়াই। সেখানে শান্তর উপস্থিতি দলের জন্য নিঃসন্দেহে বড় প্রেরণা। প্রথম ম্যাচে ব্যাট হাতে যেমন দায়িত্বশীলতা দেখিয়েছেন, তেমনি নেতৃত্বেও ছাপ রেখেছেন তরুণ এই অধিনায়ক।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্ট শুরু হবে বুধবার, ২৫ জুন। ভেন্যু কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড। টাইগারদের লক্ষ্য সিরিজ জয়, আর শান্ত থাকছেন সেই লড়াইয়ের প্রথম সারিতে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১০

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১১

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১২

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৩

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৪

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১৫

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১৬

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৭

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৮

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৯

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

২০
X