ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৪:২২ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৫, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জনে মুখ খুললেন শান্ত

নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত
নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত

টেস্ট ও ওয়ানডে সংস্করণের নেতৃত্ব নিজের কাঁধেই রাখতে চেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু শ্রীলঙ্কা সফরের আগেই হঠাৎ ৫০ ওভারের সংস্করণের নেতৃত্ব হারান তিনি। এর পর থেকেই বিভিন্ন মাধ্যমে জানা গেছে, বোর্ডের এমন সিদ্ধান্তে খুশি নন শান্ত। শিগগির ছেড়ে দিতে পারেন টেস্ট সংস্করণেরও নেতৃত্ব। গল টেস্টের পর খবরটি আরও বেশি চাউর হয়েছে দেশের গণমাধ্যমে। তবে কলম্বোতে পৌঁছে আজ অনুশীলনের পর বিষয়টি নিয়ে মুখ খোলেন তিনি। জানিয়ে দেন, আলোচনা হতে থাক। আপাতত কলম্বো টেস্ট নিয়েই মনোযোগী তিনি।

টেস্ট সিরিজ শেষেই সাদা পোশাকের নেতৃত্ব ছাড়ছেন শান্ত। এমন খবরের সত্যতা কতটুকু জানতে চাইলে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আলোচনা তো আগে থেকেই হচ্ছে, আলোচনা হচ্ছে হতে থাক। আমি এ বিষয়ে এই মুহূর্তে কোনো কমেন্ট করতে চাই না। কারণ দুদিন পরে টেস্ট ম্যাচ, টেস্ট ম্যাচটা ভালোভাবে খেলতে চাই। টেস্ট ম্যাচটাতে ভালোভাবে কন্ট্রিবিউট করতে চাই, একজন অধিনায়ক হিসেবে, একজন ব্যাটার হিসেবে। এ মুহূর্তে আলোচনাটা আলোচনার জায়গায় থাক।’

গলে দুই ইনিংসে জোড়া সেঞ্চুরি। ১৬তম অধিনায়ক হিসেবে এমন কীর্তির রেকর্ড। এমন ছন্দের পরও নেতৃত্ব ছাড়ার ভাবনা আসেনি জানিয়ে তিনি বলেন, ‘সবচেয়ে ভালো মুহূর্ত ছিল আগের টেস্টে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে তখনই বলে দিতে পারতাম। না, এ মুহূর্তে এরকম কোনো কিছু পরিকল্পনা নেই।’

ভালো ইনিংসের পর অনেকে অবসর নেন, আবার অনেকে নেতৃত্ব ছাড়েন। শান্তর ক্ষেত্রে এমন কিছু হবে কি না প্রশ্নে তিনি বলেন, ‘ভালো খেলতে ভালো খেলে ছেড়ে দিতে হবে, মানুষকে দেখাতে হবে এরকমও না। আবার খারাপ খেললে করা যাবে না, এরকমও না। জিনিসটা হয়েছে যেটা দলের জন্য ভালো হবে, দলের ভালো কিছু হবে ওটাই করা হবে। তো এই মুহূর্তে এটা নিয়ে খুব বেশি কথা না বলাটাই ভালো।’

বাইরের এসব আলোচনাকে ম্যাচের দিকে টেনে নিতে চাচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক। আপাতত কলম্বো টেস্টেই মনোযোগ তার, ‘সবার কাছে একটা অনুরোধ থাকবে খুব বেশি আলোচনা সমালোচনা মাতামাতির দরকার নেই। খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট ম্যাচ সামনে। আমি আশা করব, এটা কীভাবে ভালো খেলা যায়, সেটা নিয়ে চিন্তা করতে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১০

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১১

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১২

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৩

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৪

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১৫

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৬

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৭

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৮

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৯

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

২০
X