স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ১১:২৮ এএম
অনলাইন সংস্করণ

ইনিংস ব্যবধানে হারের পর যা বললেন শান্ত

নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত
নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত

কলম্বোয় দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হারের পর তীব্র হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম টেস্টে লড়াকু মানসিকতা দেখানোর পর দ্বিতীয় ম্যাচে দলের এমন পারফরম্যান্সে হতাশ শান্ত স্পষ্ট ভাষায় ব্যাটারদের দায় চাপিয়েছেন।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে শান্ত বলেন, ‘প্রথম টেস্ট যেভাবে শেষ করেছিলাম, তার পর এই টেস্টের ফল খুবই হতাশাজনক। প্রথম ইনিংসে আমরা একদমই ভালো ব্যাটিং করতে পারিনি। সুযোগ ছিল, কিন্তু কাজে লাগাতে পারিনি।’

টস নিয়ে নিজের সিদ্ধান্তের পক্ষে থাকলেও ব্যাটারদের শট নির্বাচনে অসন্তুষ্ট তিনি। ‘আমি এখনও মনে করি, ব্যাটিং নেওয়াই সঠিক ছিল। উইকেট কিছুটা ধীর হলেও আমরা যেভাবে আউট হয়েছি, তা মোটেই ঠিক ছিল না। সবাই সহজ উপায় খুঁজতে গিয়ে ভুল করেছে,’ বলেন শান্ত।

তবে বোলারদের পারফরম্যান্সে কিছুটা স্বস্তি খুঁজে পেয়েছেন তিনি। ‘তৃতীয় দিনে আমরা যেভাবে বোলিং করেছি, তা দেখতে ভালো লেগেছে। এই কন্ডিশনে এমন বোলিং সত্যিই প্রশংসার যোগ্য,’ যোগ করেন অধিনায়ক।

প্রথম টেস্টে ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তোলা বাংলাদেশ দল এই ম্যাচে যেন ছায়ামান। শান্তর ভাষায়, ব্যাটারদের আরও দায়িত্বশীল হতে হবে এবং শট নির্বাচনে আরও বিচক্ষণ হতে হবে।

এখন দেখার বিষয়, এই টেস্টর এমন বাজে হারের পর অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন থাকা শান্তর উপর কি প্রভাব পড়ে?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪

এবার জেমস বন্ড সাজে ডোনাল্ড ট্রাম্প

স্ত্রীর গর্ভে ৫ সন্তান, উন্নত চিকিৎসার খরচ জোগাতে পারছেন না দরিদ্র রংমিস্ত্রি

সীমান্তে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

বজ্রপাতে মা-ছেলের করুণ মৃত্যু

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

১০

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

১১

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

১২

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৩

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

১৪

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১৫

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১৬

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৭

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৮

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৯

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

২০
X