সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৮:৪৭ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা লঙ্কানদের

শ্রীলঙ্কা ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
শ্রীলঙ্কা ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ঘোষণা করেছে ১৭ সদস্যের দল। এই স্কোয়াডে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন উদীয়মান পেসার ইশান মালিঙ্গা।

দলে ফিরেছেন সাবেক অধিনায়ক দাসুন শানাকা, চামিকা করুনারত্নে এবং দুনিথ ওয়েল্লালাগে। অন্যদিকে, ছয় মাস আগে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা দলে ছিলেন যারা- ভানুকা রাজাপাকসা, অসিথা ফার্নান্দো এবং চামিন্দু বিক্রমসিংহ- তাদের এবার বাদ দেওয়া হয়েছে।

মাত্র ২২ বছর বয়সী ইশান মালিঙ্গা এরই মধ্যে ২৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন, যেখানে ৪০টি উইকেট নিয়েছেন ১৮.২২ গড়ে। চলতি বছরের শুরুতে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে নেমে কঠিন মৌসুমের মধ্যেও আলো ছড়িয়েছিলেন এই তরুণ পেসার। ১৩ ম্যাচে ৭ উইকেট নেওয়ার পাশাপাশি স্ট্রাইক রেট ছিল ১২.৩১।

দলটি নেতৃত্ব দেবেন চারিথ আসালাঙ্কা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের (যা অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়) মাত্র ছয় মাস আগে এই সিরিজকে দুই দলের জন্যই প্রস্তুতি পর্ব হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশের বিপক্ষে তিনটি ম্যাচ যথাক্রমে ১০ জুলাই পাল্লেকেলেতে, ১৩ জুলাই দাম্বুলায় এবং ১৬ জুলাই কলম্বোতে অনুষ্ঠিত হবে।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড :

চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কমিন্দু মেন্ডিস, অভিষকা ফার্নান্দো, দাসুন শানাকা, ডুনিথ ওয়েল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, জেফ্রি ভানডারসে, চামিকা করুনারত্নে, মাথিশা পাথিরানা, নুয়ান তুশারা, বিনুরা ফার্নান্দো এবং ইশান মালিঙ্গা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X