স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৭:২৬ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

পাল্লেকেলেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ফিরেছেন সাইফুদ্দিন

মোহাম্মদ সাইফুদ্দিন। ছবি : সংগৃহীত
মোহাম্মদ সাইফুদ্দিন। ছবি : সংগৃহীত

পাল্লেকেলেতে বৃহস্পতিবার (১০ জুলাই) শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সিরিজ শুরুর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আশলাঙ্কা। অন্যদিকে, প্রথম ম্যাচের জন্য বাংলাদেশ ঘোষণা করেছে শক্তিশালী একাদশ, যেখানে রয়েছে অভিজ্ঞতা আর তারুণ্যের দারুণ সমন্বয়।

বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। উইকেটের পেছন এবং তিন নম্বরে দেখা যাবে তাকে। ওপেনিংয়ের দায়িত্ব সামলাবেন তরুণ তানজিদ হাসান ও পারভেজ ঈমন। এই দুই তরুণকে ঘিরে রয়েছে বড় ইনিংসের আশা।

টপ অর্ডারে আরও থাকছেন মোহাম্মদ নাঈম ও তাওহীদ হৃদয়। এই দুজনের ওপরই মিডল অর্ডারের বড় চাপে সামলানোর পাশাপাশি দ্রুত রান তোলার বড় দায়িত্ব। অলরাউন্ডার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ ও শামীম হোসেন, যারা ব্যাট ও বল—দুই দিকেই অবদান রাখতে পারেন। বিশেষ করে মিরাজের অভিজ্ঞতা এই ম্যাচে দলের জন্য বড় সম্পদ হয়ে উঠতে পারে।

পেস আক্রমণে নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ। তার সঙ্গে আছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম হাসান সাকিব। এই দুই পেস বোলারের পাশাপাশি রিশাদ হোসেনের লেগ স্পিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে শ্রীলঙ্কার ব্যাটারদের চাপে ফেলতে। তবে দলে নেই মোস্তাফিজ।

শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ খুব বেশি সফল নয়। তবে এবারের দলটিতে তরুণদের দাপট, অভিজ্ঞদের দৃঢ়তা আর নতুন উদ্যমে ভর করে ভক্তরা ভালো কিছুর প্রত্যাশা করতেই পারে। প্রথম ম্যাচে জয় নিয়ে সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামছে লিটনরা।

বাংলাদেশের একাদশ: লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৭:৩০টায়। এখন দেখা যাক, ক্যান্ডির এই প্রথম ম্যাচে কে হাসবে শেষ হাসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেড়ে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১০

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১১

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১২

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৩

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৪

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৫

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৬

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৭

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৮

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৯

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

২০
X