স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সংগ্রাম, প্রত্যাবর্তন ও রাজত্ব : সাকিবকে ঘিরে ছোটবেলার বন্ধুর অনন্য গল্প

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

দুই দশকের পেশাদার ক্যারিয়ারে অনেক বাধা পেরিয়েছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা এই তারকার ক্যারিয়ারজুড়ে ছিল সাফল্যের মুকুট। তবে ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে হঠাৎ এক বড় বাধার মুখে পড়েন তিনি- বোলিং অ্যাকশন নিয়ে ওঠে প্রশ্ন, যার জেরে নিষিদ্ধও হতে হয় সব ধরনের ক্রিকেটে বল করতে।

২০২৪ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলতে নামেন সাকিব। দীর্ঘ ১৩ বছর পর এই প্রতিযোগিতায় ফিরেই সামারসেটের বিপক্ষে এক ম্যাচে ৯ উইকেট শিকার করেন তিনি। কিন্তু দ্বিতীয় ইনিংসে আম্পায়ারদের চোখে পড়ে তার বোলিং অ্যাকশনের ত্রুটি। পরপর দুবার অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হন এই বাঁ-হাতি স্পিনার। ফলস্বরূপ আসে নিষেধাজ্ঞা।

অবশ্য থেমে থাকেননি সাকিব। নিজের বোলিং ফিরিয়ে আনতে পরিশ্রমে ঘাটতি রাখেননি। লন্ডনের লাফবরো বিশ্ববিদ্যালয়ে তৃতীয়বারের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফের বোলিংয়ের অনুমতি পান। এই সংকটকালীন সময়ে তার পাশে ছিলেন ছোটবেলার বন্ধু ও বাংলাদেশের প্রাক্তন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার সিরাজউল্লাহ খাদেম নিপু, যিনি বর্তমানে পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলছেন।

সিরাজ এক গণমাধ্যমকে জানান, ‘সাকিবের বোলিংয়ে সমস্যা হয়েছিল প্রচুর ওভার করায়। ক্লান্তির কারণে ওর কাঁধে চাপ পড়ে, হাতটা তখন একটু বেঁকে গিয়েছিল। কিন্তু ওর স্বাভাবিক অ্যাকশন ছিল ১৭-১৯ ডিগ্রির মধ্যে। ও আবার সেটা ফিরে পেয়েছে, তাই এখন বোলিংটাও ধারাল হচ্ছে।’

লাল বলের দীর্ঘ ফরম্যাট নিয়ে সিরাজ বলেন, ‘যখন কেউ ৩০-৪০ ওভার বোলিং করে, স্বাভাবিকভাবেই শরীর ক্লান্ত হয়ে পড়ে। তখন হাতের ভঙ্গিমা একটু বদলে যেতেই পারে। আমি নিজেও একজন বোলার হিসেবে সেটা বুঝি।’

গ্লোবাল সুপার লিগে গতকাল দুবাই ক্যাপিটালসের হয়ে সাকিব ব্যাটে-বলে জ্বলে উঠেছেন- ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেছেন ঝকঝকে ৫৮ রান। সেই পারফরম্যান্সে আনন্দিত সিরাজ বললেন, ‘ও ইংল্যান্ডে ইনডোরে ব্যাটিং করত নিয়মিত। টাইমিং আর ব্যালান্স নিয়ে কাজ করেছে কঠোরভাবে। এতদিনের কষ্টের ফল ও এখন পাচ্ছে।’

বন্ধুর সাফল্যে গর্বিত সিরাজের কণ্ঠে প্রশংসার ছায়া, ‘সামনে অনেক ম্যাচ ও টুর্নামেন্ট রয়েছে। আমি খুব এক্সাইটেড ওর পারফরম্যান্স দেখার জন্য। কারণ আমি জানি, সে কতটা পরিশ্রম করেছে। তার বোলিং ফিরে আসা মানেই যেন পুরোনো রাজার প্রত্যাবর্তন।’

সত্যিই, সাকিব শুধু একজন ক্রিকেটারই নন- তিনি এক গল্প, এক প্রেরণা। যার ফিরে আসা মানেই রাজকীয় ঘোষণা, ‘আমি এখনো শেষ হইনি!’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১০

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১১

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১২

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৩

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৪

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৫

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৬

আ.লীগ নেতা কারাগারে

১৭

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৮

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৯

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

২০
X