স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৭:১০ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানোর মিশনে আজ মাঠে নামছে বাংলাদেশ। দাম্বুলায় অনুষ্ঠিত হচ্ছে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি, যেখানে টস জিতে ফিল্ডিং নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা—ফলে আগে ব্যাট করতে হবে সফরকারী বাংলাদেশকে। সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয় ছাড়া উপায় নেই তামিম-লিটনদের। কী পরিকল্পনায় এগোবে বাংলাদেশ, আর শ্রীলঙ্কা কি পারবে সিরিজ জয় নিশ্চিত করতে—উত্তর মিলবে আজ রাতেই।

প্রথম ম্যাচের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে বড় রদবদল এনেছে বাংলাদেশ দল। একাদশ থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ, নাঈম শেখ ও তানজিম সাকিব। তাদের জায়গায় দলে ফিরেছেন জাকের আলী অনিক, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

এই পরিবর্তনগুলোর মাধ্যমে স্পষ্ট—প্রথম ম্যাচের ব্যর্থতার পর দল চাইছে নতুন ছন্দে ফিরতে। বিশেষ করে পেস আক্রমণে অভিজ্ঞ মোস্তাফিজ ও বাঁহাতি শরীফুলের আগমন বোলিং ইউনিটে আনতে পারে ভিন্নমাত্রা। উইকেটকিপার ব্যাটার হিসেবে জাকেরের অন্তর্ভুক্তিও ব্যাটিং গভীরতায় বাড়তি শক্তি যোগাবে বলে মনে করা হচ্ছে।

সবমিলিয়ে, আজকের ম্যাচে ‘অল অর নাথিং’ পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর মতো একটি একাদশই সাজিয়েছে টাইগাররা। অন্যদিকে প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী লঙ্কানরা একাদশে কোন পরিবর্তন আনে নি।

বাংলাদেশ একাদশ :

তানজিদ হাসান, পারভেজ হোসেন, লিটন দাস, জাকের আলী, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম

শ্রীলঙ্কা একাদশ :

পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, অভিষ্কা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, চামিকা করুণারত্নে, জেফরি ভ্যান্ডারসে, মাহিশ থিকশানা, বিনুরা ফার্নান্দো, নুয়ান তুষারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১০

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১১

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১২

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৩

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৫

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৬

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৭

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৮

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৯

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

২০
X