স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১২:২৮ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সবসময় ডি ভিলিয়ার্সের মতো পজিটিভ থাকতে চান শামীম

শামীম হোসেন ও এবি ডি ভিলিয়ার্স (ডানে) । ছবি : সংগৃহীত
শামীম হোসেন ও এবি ডি ভিলিয়ার্স (ডানে) । ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন টাইগারদের ব্যাটিং অলরাউন্ডার শামীম হোসেন। রোববার (১৩ জুলাই) ডাম্বুলায় শ্রীলঙ্কাকে ৮৩ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ।

ম্যাচ শেষে আত্মবিশ্বাসী শামীম জানালেন, এবার সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই খেলবে দল। ‘প্রথমেই বলব, আমরা ম্যাচটি জিতেছি—এটাই সবচেয়ে আনন্দের বিষয়। এখন সিরিজ ১-১ সমতায়, এই জয়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল,’ ম্যাচশেষে সাংবাদিকদের বলেন শামীম। ‘এখন সিরিজ জেতার সুযোগ আছে, আশা করি ভালো খেললে আমরা জিতব।’

দলের হয়ে লিটন দাস ছিলেন ব্যাটিং নায়ক। অফ ফর্ম থেকে ফিরে এসে ৫০ বলে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন লিটন, যেখানে ছিল পাঁচটি ছক্কা। চতুর্থ উইকেটে তাওহিদ হৃদয়ের সঙ্গে ৬৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে সঠিক পথে নিয়ে যান তিনি।

লিটনের ইনিংসের প্রশংসা করে শামীম বলেন, ‘লিটন ভাই অসাধারণ ব্যাটিং করেছেন। ওই সময়টায় আমাদের একটি ভালো পার্টনারশিপ দরকার ছিল। কারণ যখন শেষের দিকে হাতে উইকেট থাকে, তখন আমরা পরে গিয়ার পরিবর্তন করতে পারি। তাই লিটন ও হৃদয়ের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।’

শেষের দিকে নামা শামীম ঝড় তুলেছেন ২৭ বলে ৪৮ রানের একটি ঝলমলে ইনিংস খেলে। নিজের ব্যাটিং পজিশন নিয়ে একদমই চিন্তিত নন তিনি। বরং এ পজিশনেই নিজের আত্মবিশ্বাস খুঁজে পান বলে জানান।

সবচেয়ে মজার বিষয় হলো, শামীমের অনুপ্রেরণা দক্ষিণ আফ্রিকার সাবেক ‘মিস্টার ৩৬০’ এবি ডি ভিলিয়ার্স।

‘আমি আমার ব্যাটিং পজিশন নিয়ে ভাবি না। এই পজিশনে আমি খুব আত্মবিশ্বাসী,’ বলেন শামীম। ‘যখনই ব্যাট করতে যাই, চেষ্টা করি পজিটিভ থাকতে। কারও না কারও ঝুঁকি নিতে হয়, আমি চাই সেই দায়িত্বটা আমি নেই। এবি ডি ভিলিয়ার্সের ব্যাটিং আমার খুবই ভালো লাগে, তার মতোই ইতিবাচক থাকার চেষ্টা করি।’

বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে ১৭৭ রান তোলে। জবাবে শ্রীলঙ্কা গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে। তৃতীয় ও শেষ ম্যাচে সিরিজ জয়ের লড়াইয়ে নামবে টাইগাররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১০

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১১

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১২

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৩

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৪

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৫

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৬

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৭

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৮

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৯

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

২০
X