স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১০:৩৬ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

দাপুটে জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

এক ম্যাচ হাতে রেখে জমে উঠেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ। দাম্বুলায় সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে স্বাগতিকদের ৮৩ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে বাংলাদেশ। ব্যাট হাতে অধিনায়ক লিটন দাসের ফিফটি ও বল হাতে রিশাদ হোসেনের ঘূর্ণি ছিল ম্যাচের মূল হাইলাইট।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। ৭ রানে দুই ওপেনার ফিরে যান। কিন্তু সেখান থেকে হাল ধরেন অধিনায়ক লিটন দাস। তাওহীদ হৃদয়ের সঙ্গে বড় জুটি গড়েন তিনি। এরপর শামীম হোসেনের সঙ্গে আরও এক কার্যকরী জুটি গড়েন লিটন।

লিটনের ব্যাট থেকে আসে ৫০ বলে ৭৬ রানের ক্যাপ্টেনস ইনিংস, যেখানে ছিল ৫টি ছক্কা। শামীম হোসেন ২৭ বলে খেলেন ৪৮ রানের ঝড়ো ইনিংস। এই দুজনের দাপটে বাংলাদেশ ২০ ওভারে তুলে ফেলে ১৭৭ রান।

১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে শ্রীলঙ্কা। দ্বিতীয় ওভারেই কুশল মেন্ডিস রান আউট হন শামীমের সরাসরি থ্রোতে। এরপর একে একে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কান ব্যাটাররা। পাওয়ারপ্লের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে পড়ে তারা।

রিশাদ হোসেন ছিলেন বাংলাদেশের বোলিং আক্রমণের প্রধান অস্ত্র। তিনি ৩.২ ওভারে মাত্র ১৮ রানে নেন ৩ উইকেট। শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন তুলে নেন ২টি করে উইকেট। ফলে ১৫.২ ওভারে মাত্র ৯৪ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

ম্যাচসারাংশ:

বাংলাদেশ: ১৭৭/৭ (২০ ওভার)

লিটন ৭৬ (৫০), শামীম ৪৮ (২৭), হৃদয় ৩১ (২৫)

বিনুরা ফার্নান্দো ৩/৩১

শ্রীলঙ্কা: ৯৪ অলআউট (১৫.২ ওভার)

নিশাঙ্কা ৩২, শানাকা ২০

রিশাদ ৩/১৮, শরিফুল ২/১২, সাইফউদ্দিন ২/২১

ফল: বাংলাদেশ ৮৩ রানে জয়ী

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১০

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১১

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১২

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৩

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১৪

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৫

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৬

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৭

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৮

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৯

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

২০
X