স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১২:১০ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে পা রাখল পাকিস্তান দল

বিমানবন্দরে পাকিস্তান দলের একাংশ। ছবি : সংগৃহীত
বিমানবন্দরে পাকিস্তান দলের একাংশ। ছবি : সংগৃহীত

আবারও জমে উঠতে যাচ্ছে উপমহাদেশের উত্তেজনাপূর্ণ দ্বৈরথ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ (১৬ জুলাই) সকালে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দলের প্রথম বহর। ঢাকায় নেমেই পাকিস্তান ক্যাম্পে বইতে শুরু করেছে সিরিজের রোমাঞ্চ। অধিনায়ক সালমান আলি আগা ও তার সঙ্গী কয়েকজন ক্রিকেটার ও কোচিং স্টাফ করাচি-দুবাই হয়ে পৌঁছেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। দলের বাকি সদস্যদের আসার কথা রয়েছে আজ বিকেলেই।

ঢাকায় পৌঁছেই পাকিস্তান শিবিরে তীব্র প্রতিজ্ঞা—গত সিরিজের ছন্দ ধরে রেখে এবারও জয় ছিনিয়ে নিতে চায় তারা। এর আগে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল সালমানদের দল। তবে এবার চ্যালেঞ্জ ভিন্ন, ভেন্যু ভিন্ন—বাংলাদেশের মাটিতে লড়াই যে একেবারেই সহজ হবে না, সেটা ভালো করেই জানে সফরকারীরা।

ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার আগে করাচিতে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক সালমান আগা বলেছিলেন, ‘বাংলাদেশ যে কোনো কন্ডিশনে ভালো দল। নিজেদের কন্ডিশনে তো আরও ভয়ংকর। অতীত রেকর্ড ঘাঁটলেই বোঝা যাবে, এখানে অনেক বড় দলই হেরে গেছে। আমরা জানি, এখানে তারা আমাদের কঠিন সময় দেবে। সে অনুযায়ীই নিজেদের প্রস্তুত করেছি।’

অধিনায়কত্বের চাপ নিয়ে প্রশ্নের জবাবে সালমান আরও বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিদিনই চ্যালেঞ্জ আসে। জীবন যেমন, ক্রিকেটও তেমন—আপনাকে মানিয়ে নিতে হবে, সামলাতে হবে। আমি এখন এটাই করার চেষ্টা করছি। আগে যেমন করে এগিয়েছি, এবারও তাই করব।’

পাকিস্তানের শীর্ষস্থানীয় ক্রীড়া সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে—সালমান আলি আগার সঙ্গে প্রথম দফায় এসেছেন সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ ও খুশদিল শাহ। কোচিং স্টাফদের একাংশও এসেছেন তাদের সঙ্গেই।

সিরিজের সূচি এরই মধ্যে চূড়ান্ত—২০, ২২ ও ২৪ জুলাই, তিনটি টি-টোয়েন্টি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬.৩০টা থেকে।

সাম্প্রতিক ফর্ম, পরিসংখ্যান ও মাঠের ইতিহাস মিলিয়ে দুই দলের এই লড়াই যেন আগুনে ম্যাচের পূর্বাভাস দিচ্ছে। মিরপুরের হোম কন্ডিশনে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ, অন্যদিকে ঘরের মাঠের জয়ের ধারাবাহিকতা টিকিয়ে রাখতে চায় সফরকারী পাকিস্তান।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

১০

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

১১

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

১২

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১৩

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১৪

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১৫

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৬

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৭

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৮

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৯

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

২০
X