স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১২:৫৫ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই শহীদদের প্রতি লিটনের জয় উৎসর্গ

বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার মাঠে ইতিহাস গড়ল বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শেষ দুই ম্যাচ জিতে প্রথমবারের মতো লঙ্কানদের মাটিতে সিরিজ জয়ের গৌরব অর্জন করল টাইগাররা। আর এই ঐতিহাসিক জয়ের মাহেন্দ্রক্ষণে জাতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সিরিজটি উৎসর্গ করলেন জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে অধিনায়ক লিটন দাস।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটনের কণ্ঠে ছিল দায়িত্বশীলতার গভীর সুর, ‘এখন যেহেতু জুলাই মাস, আজ ১৬ জুলাই, শহীদদের উদ্দেশ্যেই এই সিরিজটা আমরা উৎসর্গ করতে চাই।’

শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১৩২ রান। সর্বোচ্চ ৪৬ রান আসে পাথুম নিশাঙ্কার ব্যাট থেকে। কিন্তু বাংলাদেশের বোলিং আক্রমণে সবচেয়ে উজ্জ্বল ছিলেন শেখ মেহেদী, নিয়েছেন ৪ উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ছিল আক্রমণাত্মক বাংলাদেশের ব্যাটিং। তানজিদ হাসান তামিম একাই লঙ্কান বোলিংকে ছিন্নভিন্ন করে দিয়ে ৪৭ বলে ৭৩ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মাত্র ১৬ ওভার ৩ বলে। ৮ উইকেট হাতে রেখেই ম্যাচ শেষ করে টাইগাররা।

২০২৪ সালের ডিসেম্বরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। সেই স্মৃতি মনে করেই লিটন বলেন, ‘দুই সিরিজই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। ওয়েস্ট ইন্ডিজের মাঠে জয় যেমন চ্যালেঞ্জিং ছিল, শ্রীলঙ্কার মাটিতেও জয় সহজ কিছু নয়। ওরা খুবই ব্যালান্সড দল। এই সিরিজ জেতাটা দল হিসেবে আমাদের পরিণতিরই প্রতিফলন।’

সিরিজ জয়ে লিটনের উচ্ছ্বাস যেমন ছিল, তেমনি ছিল আত্মবিশ্বাসের বার্তাও: ‘যে কোনো সিরিজ জয় অধিনায়কের জন্য আনন্দের। আমি মনে করি, দেশের সব ক্রিকেটভক্তই আনন্দিত। আমরা সবাই মিলে লড়েছি, এটা একক কারও অর্জন নয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X