স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১০:৪০ এএম
অনলাইন সংস্করণ

গ্লোবাল সুপার লিগের ফাইনালে রংপুরের হার

ফাইনালে রীতিমতো মুখ থুবড়ে পড়েছে রংপুরের ব্যাটাররা। ছবি : সংগৃহীত
ফাইনালে রীতিমতো মুখ থুবড়ে পড়েছে রংপুরের ব্যাটাররা। ছবি : সংগৃহীত

গ্লোবাল সুপার লিগ (জিএসএল) ২০২৫-এর রোমাঞ্চকর ফাইনালে হেরে শিরোপা ধরে রাখা হলো না রংপুর রাইডার্সের। ৩২ রানে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে নুরুল হাসান সোহানের দলের। একদিকে জনসন চার্লসের দাপুটে ইনিংস, অন্যদিকে ডোয়াইন প্রিটোরিয়াসের বিধ্বংসী বোলিং—সব মিলিয়ে গায়ানার দাপটেই শেষ হলো এবারের আসর।

প্রথমে ব্যাট করতে নেমে গায়ানার শুরুটা খুব একটা ভালো হয়নি। এভিন লুইস (৫) চতুর্থ ওভারেই বিদায় নেন। তবে এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন জনসন চার্লস ও রহমানউল্লাহ গুরবাজ।

চার্লস খেলেন ৪৮ বলে ১ ছক্কা ও ১১ চারে ৬৭ রানের চোখধাঁধানো ইনিংস। আর গুরবাজ মাত্র ৩৮ বলে ৪ ছক্কা ও ৬ চারে ৬৬ রানে রংপুর বোলিংয়ের হৃদপিণ্ডে আঘাত করেন।

শেষ দিকে রাদারফোর্ড (১৫ বলে ১৯*) ও রোমারিও শেফার্ড (৯ বলে ২৮*) মিলে রানের গতি বাড়ান। ফলে নির্ধারিত ২০ ওভারে গায়ানা তোলে ১৯৬/৪।

১৯৭ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই চাপে পড়ে রংপুর। ওপেনার ইব্রাহিম জাদরান (৫) রানআউট হন দ্বিতীয় ওভারে। এরপর একে একে ফেরেন সৌম্য সরকার (১৩), কাইল মেয়ার্স (৫)।

যদিও মাঝের দিকে সাইফ হাসান (২৬ বলে ৪১) ও ইফতিখার আহমেদের (২৯ বলে ৪৬) জুটি কিছুটা আশা জাগিয়েছিল, কিন্তু তাদের বিদায়ের পর রংপুর ব্যাটিং একেবারে ধসে পড়ে।

শেষ ৩ ওভারে দরকার ছিল ৬৯ রান, হাতে মাত্র ২ উইকেট। মাহিদুল ইসলাম (৩০) চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ১৯.৫ ওভারে ১৬৪ রানে অলআউট হয়ে ম্যাচ হেরে বসে রংপুর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১০

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১১

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১২

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৫

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৬

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৭

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৮

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৯

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

২০
X