বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

সুপার ফোরে ওঠার লড়াইয়ে ব্যাটিংয়ে শ্রীলংকা

টসের দৃশ্য । ছবি: সংগৃহীত
টসের দৃশ্য । ছবি: সংগৃহীত

এশিয়া কাপে ‘বি’ গ্রুপের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছে শ্রীলংকা। সুপার ফোরে জায়গা নিশ্চিত করতে দুই দলের কাছেই আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।

এশিয়া কাপের সুপার ফোরের চার দলের মাঝে তিন দলের অবস্থান নিশ্চিত। পরিস্থিতি অনুযায়ী, ‘এ’ গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত করেছে আসরের বড় দুই দল পাকিস্তান এবং ভারত। ‘বি’ গ্রুপ থেকে অবশ্য এত সহজেই নিষ্পত্তি হচ্ছে না ঘটনার। আজ গ্রুপের শেষ ম্যাচের আগেও আছে লম্বা সমীকরণের মারপ্যাঁচ।

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দারুণ শুরু করেও স্বস্তিতে নেই সহ-স্বাগতিক শ্রীলংকা। আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরে গেলে টুর্নামেন্টে থেকে বাদ পড়তে হবে।

এমন শঙ্কা মাথায় নিয়ে হাশমতউল্লাহ শহীদির দলের বিপক্ষে মাঠে নামছে দাসুন শানাকার দল। অন্যদিকে আফগানিস্তানের সুপার ফোরে যেতে হলে লঙ্কানদের শুধু হারালেই চলবে না, সেই সঙ্গে রানরেটের বিষয়টিও মাথায় রাখতে হবে।

শ্রীলংকা দল:

দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, সাদিরা সামারাভিক্রমা, চারিথ আসালঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকসানা, মাথিশা পাথিরানা ও কাসুন রাজিথা।

আফগানিস্তান দল:

রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব উর রহমান ও ফজল হক ফারুকি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

ইরানের তেল বিক্রির অনুমতি বাতিলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

ইরানে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে বার্তা দিল বাহরাইন

বাগবিতণ্ডায় ব্রাজিল সমর্থকের নাক ফাটাল আর্জেন্টিনা সমর্থক

কোয়ার্টারে যে প্রতিপক্ষ পেল মেসির আর্জেন্টিনা

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

১০

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

১১

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

১২

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

১৩

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

১৪

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

১৫

এমনও রাতে মেসির চোখে কেন জল?

১৬

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

১৭

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

১৮

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

১৯

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

২০
X