স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

‘পাকিস্তান’ নামের ব্যবহার নিয়ে কঠোর পিসিবি

পাকিস্তান ক্রিকেট বোর্ড। গ্রাফিক্স : কালবেলা
পাকিস্তান ক্রিকেট বোর্ড। গ্রাফিক্স : কালবেলা

ভারত-পাকিস্তান দ্বৈরথ ঘিরে বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস–এ জন্ম নেয়া বিতর্কের জেরে বড় সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এখন থেকে কোনো বেসরকারি ক্রিকেট লিগে ‘পাকিস্তান’ নাম ব্যবহার করা যাবে না—পিসিবির অনুমতি ছাড়া এমন দল গঠন করলে নেওয়া হবে আইনি ব্যবস্থা।

ডাব্লিউসিএল এর চলমান আসরে ভারতীয় খেলোয়াড়রা ‘পাকিস্তান চ্যাম্পিয়ন্স’ দলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানালে বিষয়টি আন্তর্জাতিকভাবে আলোচনার জন্ম দেয়। এর প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার পিসিবির বোর্ড সভায় নেয়া হয় এই কঠোর সিদ্ধান্ত।

পিসিবির ঘনিষ্ঠ একটি সূত্র টেলিকম এশিয়া স্পোর্টসকে জানিয়েছে, ‘দ্বিতীয়বার ভারতীয় খেলোয়াড়দের প্রত্যাখ্যান জাতীয় মর্যাদায় আঘাত। তাই ভবিষ্যতে যেন কেউ ‘পাকিস্তান’ নাম বাণিজ্যিকভাবে ব্যবহার না করতে পারে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

বোর্ড জানিয়েছে, পিসিবি অনুমোদন ছাড়া পাকিস্তানের নাম ব্যবহার করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আইনের মুখোমুখি হতে হবে। ইতিমধ্যে কিছু নিম্নমানের বিদেশি লিগে—যেমন জিম্বাবুয়ে, কেনিয়া ও যুক্তরাষ্ট্রে— পাকিস্তান নাম ব্যবহার করে দল গঠনের নজির পেয়েছে তারা।

পাকিস্তান সরকারের ক্রীড়াবিষয়ক সংস্থা আইপিসি থেকেও পিসিবিকে এ বিষয়ে সতর্ক অবস্থান নিতে বলা হয়েছে।

তবে চলমান ডব্লিউসিএল ফাইনালে ‘পাকিস্তান লিজেন্ডস’ দল অংশ নিতে পারবে। এটি এককালীন অনুমতি হিসেবে বিবেচনা করা হয়েছে। ভবিষ্যতে এমন অনুমতির সম্ভাবনা নেই বলেই বোঝা যাচ্ছে।

দেশের নাম ব্যবহার করার বিষয়টি কেবল আবেগ নয়, এটি সম্মান ও কূটনৈতিক গুরুত্ব বহন করে। তাই এবার পিসিবির কঠোর সিদ্ধান্ত ক্রিকেটের বাইরের বাস্তবতা বিবেচনায় সময়োচিত ও গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

১০

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১১

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১২

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৩

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৫

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১৬

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৭

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৮

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৯

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

২০
X