কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৬ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

শুরুতেই নেই দুই উইকেট

মিরাজকে ফিরিয়ে নাসিম শাহের উল্লাস। ছবি : সংগৃহীত
মিরাজকে ফিরিয়ে নাসিম শাহের উল্লাস। ছবি : সংগৃহীত

পাকিস্তানের লাহোরে আজ থেকে শুরু হয়েছে এশিয়া কাপের সুপার ফোর পর্ব। সুপার ফোরের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয় বিপর্যেয়ে পড়েছে বাংলাদেশ। ৩০ রানের মধ্যে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মিরাজ এবং ওয়ান ডাউনে নামা লিটন ফিরে গেছেন।

বুধবার (৬ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিকেল সাড়ে তিনটায় শুরু হয়েছে বাংলাদেশ-পাকিস্তান লড়াই। এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তবে অধিনায়করে সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করতে পারেনি দলের টপ অর্ডাররা।

ওপেনিংয়ে নামা মিরাজ শূন্য রানে নাসিম শাহের শিকার হয়ে ফিরে যান। ওয়ান ডাউনে নামা লিটন চারটি চারের সাহায্যে ১৬ রান করে শাহীন আফ্রিদির বলে রিজওয়ানের হাতে ক্যাচ দেন।

পাকিস্তানের বিপক্ষে একটি মাত্র পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। আফগানিস্তান ম্যাছে হ্যামস্ট্রিংয়ে চোটে পাওয়া নাজমুল হোসেন শান্তর পরিবর্তে একাদশে যুক্ত হয়েছেন লিটন কুমার দাস।

চলমান এশিয়া কাপে গ্রুপ পর্বের পর এবার বাংলাদেশের বিপক্ষেও ম্যাচের আগের দিন একাদশ ঘোষণা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টাইগারদের বিপক্ষে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে স্বাগতিকরা। মোহাম্মদ নাওয়াজের পরিবর্তে একদাশে জায়গা পেয়েছেন পেস অলরাউন্ডার ফাহিম আশরাফ।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম শেখ, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১০

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১১

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১২

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৩

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৪

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৫

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৬

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৭

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৮

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৯

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

২০
X