বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

আইসিসি র‌্যাঙ্কিংয়ে আবারও ধাক্কা খেল বাংলাদেশ 

বাংলাদেশ ক্রিকেট দল । পুরোনো ছবি
বাংলাদেশ ক্রিকেট দল । পুরোনো ছবি

ওয়ানডে ক্রিকেটে আবারও হতাশাজনক খবর পেল বাংলাদেশ। মাত্র কয়েক সপ্তাহ আগেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারলেও একটি ওয়ানডে জিতে এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছিল মেহেদী হাসান মিরাজের দল। কিন্তু সেই অবস্থান বেশিদিন ধরে রাখা গেল না—সোমবার প্রকাশিত হালনাগাদ আইসিসি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ নেমে গেছে দশে।

শ্রীলঙ্কা সিরিজের পর ওয়ানডেতে মাঠে নামেনি বাংলাদেশ। এই সুযোগ কাজে লাগিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে চমক দেখিয়ে জয় পেয়েছে ক্যারিবীয়রা, আর তাতেই তাদের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৮—বাংলাদেশের ৭৭ পয়েন্টকে ছাড়িয়ে নবম স্থানে উঠে গেছে তারা। ফলে টাইগাররা ফের নেমে গেছে দশে। সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ হারলেও এই অবস্থান বদলাবে না।

পাকিস্তানেরও ধাক্কা লেগেছে এই পরাজয়ে—তারা পাঁচ নম্বর থেকে নেমে গেছে ছয়ে। এক পয়েন্টের ব্যবধানে শ্রীলঙ্কা উঠে গেছে চারে। শীর্ষ তিনে তবে কোনো পরিবর্তন নেই: ১২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত, ১০৯ পয়েন্টে ভগ্নাংশের ব্যবধানে দুইয়ে নিউজিল্যান্ড, তিনে অস্ট্রেলিয়া। ছয়, সাত ও আটে রয়েছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ইংল্যান্ড।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে। সেখানে সরাসরি জায়গা পাওয়ার জন্য সেরা আটে থাকা জরুরি। এই র‍্যাঙ্কিংয়ে অবনতি বাংলাদেশের জন্য সতর্কবার্তা—অবস্থান ধরে রাখতে হলে আগামী সিরিজগুলোতে ধারাবাহিক পারফরম্যান্সই হবে একমাত্র ভরসা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X