স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৬ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সাকিব-মুশফিক দৃঢ়তায় এগোচ্ছে টাইগাররা

সাকিব-মুশফিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত
সাকিব-মুশফিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের লাহোরে আজ থেকে শুরু হয়েছে এশিয়া কাপের সুপার ফোর পর্ব। এই পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে পাওয়ার প্লেতে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। তবে সাকিব ও মুশফিকের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা।

বুধবার (৬ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। প্রথম পাওয়ার প্লেতে ৪৯ রানেই ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। কিন্ত শুরুর ধাক্কা সামলে সাকিব-মুশির পঞ্চাশার্দ্ধ জুটিতে এগোচ্ছে বাংলাদেশ।

লাহোরে টস জিতে ব্যাটিংয়ে নেমে চরম ভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশ দলের টপ অর্ডাররা। দলীয় রানের খাতা খোলার আগেই গোল্ডেন ডাকে প্যাভিলিয়নে ফিরে যান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মিরাজ। ওয়ান ডাউনে ব্যাটিং করতে নেমে দারুন শটে ৪টি চারের সাহায্যে ১৬ রানে আউট হন লিটন দাস।

আক্রমণে এসেই বাংলাদেশ শিবিরে জোড়া আঘাত হানেন পাকিস্তানের পেসার হারিস রউফ। ফিরিয়ে দেন তাওহীদ হৃদয় ও ওপেনার নাঈম শেখকে। ব্যাক্তিগত ২০ রানের সময় নাঈমকে নিজের বলে নিজেই ক্যাচ নেন রউফ। পাওয়ার প্লের শেষ ওভারে হৃদয়ের স্টাম্প উড়িয়ে দেন এই পাকিস্তান পেসার। শূন্য রানে সাজঘরে ফেরেন তরুণ এই ব্যাটার। ৪৭ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশকে পঞ্চম উইকেট জুটিতে ম্যাচে ফিরিয়েছে অধিনায়ক সাকিব ও মুশফিক। বাংলাদেশ অধিনায়ক ৩৮ রানে এবং উইকেটকিপার মুশফিক ২৭ রানে ব্যাট করছেন।

এদিন পাকিস্তানের বিপক্ষে একটি মাত্র পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। আফগানিস্তান ম্যাছে হ্যামস্ট্রিংয়ে চোটে পাওয়া নাজমুল হোসেন শান্তর পরিবর্তে একাদশে যুক্ত হয়েছেন লিটন কুমার দাস।

বাংলাদেশের বিপক্ষেও ম্যাচের আগের দিন একাদশ ঘোষণা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টাইগারদের বিপক্ষে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে স্বাগতিকরা। মোহাম্মদ নাওয়াজের পরিবর্তে একদাশে জায়গা পেয়েছেন পেস অলরাউন্ডার ফাহিম আশরাফ।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম শেখ, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কারণেই নিরাপত্তা হুমকিতে বৈশ্বিক জ্বালানি: ইরান

ভুয়া পুলিশ সেজে মহাসড়কে ডাকাতি, চক্রের ২ সদস্য গ্রেপ্তার

‘চোরের দলের খেলা কবে’ সার্চ করলেই যা দেখাচ্ছে গুগলে, নেটদুনিয়ায় তোলপাড়

ঢাবির হলে জমে থাকা পানিতে মিলল মাগুর মাছ

শেরপুরে পাহাড়ি ঢলে সব নদীর পানি বৃদ্ধি, সড়কে ভাঙন

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউজিল্যান্ড অ্যাডুকেশন এক্সপো

১২ কোটি মানুষের গণভোটের রায় মানছে না বিএনপি: গোলাম পরওয়ার

কক্সবাজারে ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলে

হরমুজে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ মেনে নেবে না ইরান

হু হু করে বাড়ছে মুহুরী নদীর পানি

১০

যুদ্ধে ক্ষতিগ্রস্ত কয়েক হাজার বাড়ি মেরামত করেছে ইরান

১১

বাঁশখালীতে ত্রাণসামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে বিএনপি নেতা আশিক

১২

সেমিফাইনালের আগে আর্জেন্টিনা শিবিরে ধাক্কা

১৩

মঙ্গলবার টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

ইয়েমেনের বিমানবন্দরে হামলার ঘটনায় জাতিসংঘের প্রতিক্রিয়া

১৫

রেলওয়ে কর্মকর্তাকে হত্যা: পরকীয়া নয়, ‘হানি ট্র্যাপ’ ও পরিকল্পিত হত্যার দাবি

১৬

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির মরদেহ পাওয়া গেল সড়কে

১৭

নাটোরে কর্তব্যরত দুই চিকিৎসকের ওপর হামলাকারীদের শাস্তির দাবি ড্যাবের

১৮

ডেমরায় মাদ্রাসায় বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী

১৯

বন্যায় ধ্বংসস্তূপে পরিণত চকরিয়া ও মাতামুহুরী 

২০
X