কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৭ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

উইকেট শিকারের পর শাহীন আফ্রিদির উল্লাস। ছবি : সংগৃহীত
উইকেট শিকারের পর শাহীন আফ্রিদির উল্লাস। ছবি : সংগৃহীত

পাকিস্তানের লাহোরে আজ থেকে শুরু হয়েছে এশিয়া কাপের সুপার ফোর পর্ব। সুপার ফোরের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয় করছে বাংলাদেশ। তবে প্রথম ব্যাটিংয়ে করতে নেমে চরম ব্যাটিং বিপর্যেয়ে পড়েছে সাকিব আল হাসানের দল।

বুধবার (৬ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লের মধ্যে ৪৯ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ।

লাহোরে টস জিতে ব্যাটিংয়ে নেমে চরম ভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশ দলের টপ অর্ডাররা। দলীয় রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মিরাজ। ওয়ান ডাউনে ব্যাটিং করতে নেমে দারুন শটে ৪টি চারের সাহায্যে ১৬ রানে আউট হন লিটন দাস।

আক্রমণে এসেই বাংলাদেশ শিবিরে জোড়া আঘাত হানেন পাকিস্তানের পেসার হারিস রউফ। ফিরিয়ে দেন তাওহীদ হৃদয় ও ওপেনার নাঈম শেখকে। ব্যাক্তিগত ২০ রানের সময় নাঈমকে নিজের বলে নিজেই ক্যাচ নেন রউফ। পাওয়ার প্লের শেষ ওভারে হৃদয়ের স্টাম্প উড়িয়ে দেন এই পাকিস্তান পেসার। শূন্য রানে সাজঘরে ফেরেন তরুণ এই ব্যাটার।

এদিন পাকিস্তানের বিপক্ষে একটি মাত্র পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। আফগানিস্তান ম্যাছে হ্যামস্ট্রিংয়ে চোটে পাওয়া নাজমুল হোসেন শান্তর পরিবর্তে একাদশে যুক্ত হয়েছেন লিটন কুমার দাস।

বাংলাদেশের বিপক্ষেও ম্যাচের আগের দিন একাদশ ঘোষণা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টাইগারদের বিপক্ষে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে স্বাগতিকরা। মোহাম্মদ নাওয়াজের পরিবর্তে একদাশে জায়গা পেয়েছেন পেস অলরাউন্ডার ফাহিম আশরাফ।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম শেখ, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১০

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১১

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১২

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৩

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৪

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৫

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৬

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৭

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৮

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

১৯

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২০
X