মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের বিপক্ষে বড় জয়ে যেসব রেকর্ড গড়ল ক্যারিবীয়রা

ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত
ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩৪ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ঐতিহাসিক সাফল্য অর্জন করল ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার (১২ আগস্ট) ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে ক্যারিবীয়রা পেল রেকর্ড ব্যবধানের জয়—২০২ রানে উড়িয়ে দিল বাবর-রিজওয়ানদের।

এর আগে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ জয় ছিল ২০১৫ সালে ক্রাইস্টচার্চে ১৫০ রানের ব্যবধানে। এবার সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছাল তারা।

পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রানের জয়

  • ২০২ রান – তারোবা, ২০২৫
  • ১৫০ রান – ক্রাইস্টচার্চ, ২০১৫
  • ১৩৩ রান – সিডনি, ১৯৯২
  • ১২৪ রান – ডারবন, ১৯৯৩
  • ১১০ রান – শারজাহ, ২০০২

এই জয় শুধু রেকর্ডই নয়, বরং পাকিস্তানের বিপক্ষে টানা ১০টি সিরিজ হারের পর ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে সিরিজ জয়। সর্বশেষ ১৯৯১ সালের নভেম্বরে পাকিস্তান সফরে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল তারা, যেখানে দ্বিতীয় ম্যাচটি টাই হয়েছিল।

ম্যাচের চিত্র

সিরিজ নির্ধারণী এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৪ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক শাই হোপ খেলেন দুর্দান্ত ৯৪ বলে ১২০ রানের ইনিংস, যেখানে ছিল ১০টি চার ও ৫টি ছক্কা। জাস্টিন গ্রিভস ২৪ বলে ৪৩ রান করে হোপের সঙ্গে ১১০ রানের জুটি গড়েন। এ ছাড়া এভিন লুইস করেন ৩৭ ও রস্টন চেজ করেন ৩৬ রান।

জবাবে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। মাত্র ২৯.২ ওভারে ৯২ রানে অলআউট হয় তারা। অধিনায়ক সালমান আলি আঘা সর্বোচ্চ ৩০ রান করেন, মোহাম্মদ নওয়াজ অপরাজিত থাকেন ২৩ রানে। হাসান নবাজ যোগ করেন ১৩ রান। তবে ওপেনার সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান, হাসান আলি ও আব্রার আহমেদ শূন্য রানে ফেরেন।

টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান ২-১ ব্যবধানে জিতলেও ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের আধিপত্যে শেষ হলো সফরকারীদের ক্যারিবীয় মিশন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১০

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১১

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১২

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৩

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৪

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৫

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৬

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৭

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৮

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৯

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

২০
X