স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৫:২৯ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

‘ইংল্যান্ড-তুরস্ক নয়, মায়ের পাশে হাসপাতালে’—গুজব থামালেন তাওহীদ হৃদয়

তাওহীদ হৃদয়। ছবি : সংগৃহীত
তাওহীদ হৃদয়। ছবি : সংগৃহীত

এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের জন্য জাতীয় দলের ক্যাম্প চলছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে না তাওহীদ হৃদয়কে। এ নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে এবং কিছু সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে গুজব—চুল পড়ার চিকিৎসার জন্য নাকি লন্ডন বা তুরস্কে আছেন জাতীয় দলের এই ডানহাতি ব্যাটার।

বুধবার নিজের ফেসবুক পোস্টে সব গুঞ্জনের জবাব দিয়েছেন হৃদয়। জানিয়েছেন, তিনি দেশে ফিরেছেন বেশ কয়েকদিন আগে, আর এখন সিরাজগঞ্জের এনায়েতপুরে হাসপাতালে রয়েছেন ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য।

হৃদয়ের ভাষায়, ‘দেশে এসেছি বেশ কয়েকদিন হলো। মায়ের ক্যান্সার চিকিৎসার জন্য সকাল থেকে সিরাজগঞ্জের এনায়েতপুরের একটি হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। এরকম সময়ে আমি ইংল্যান্ড নাকি তুরস্ক—সেটা যাচাইয়ের জন্য এত ফোন…’

গুজবের সমালোচনা করে তিনি আরও লেখেন, ‘ভিউ বাণিজ্যের জন্য আর কত নিচে নামবেন আপনারা? পাবলিক ফিগার হলেও আমিও একজন মানুষ, আমারও পারিবারিক সমস্যা থাকতে পারে। আমিও মানসিকভাবে সবসময় ঠিক নাও থাকতে পারি।’

গত ৬ আগস্ট হৃদয় সামাজিক যোগাযোগমাধ্যমে লন্ডন সফরের কিছু ছবি শেয়ার করেছিলেন। সেখান থেকেই শুরু হয় আলোচনার ঝড়। অনেকে ধরে নেন তিনি এখনও বিদেশে আছেন এবং শিগগিরই ক্যাম্পে যোগ দেবেন। কিন্তু হৃদয়ের ব্যাখ্যা সব জল্পনা-কল্পনা থামিয়ে দিয়েছে—এখন তার একমাত্র মনোযোগ মায়ের পাশে থাকা ও চিকিৎসা নিশ্চিত করা।

জাতীয় দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে ক্রিকেটপ্রেমীদের কাছে পরিচিত মুখ তাওহীদ হৃদয়। তবে এই মুহূর্তে ব্যাট-বল নয়, তার লড়াই মায়ের সুস্থতার জন্য এক ব্যক্তিগত যুদ্ধে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

আওয়ামী লীগ ও ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু

যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদ সংকটের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

মালদ্বীপকে ২০ হাজার গাছের চারা উপহার দিচ্ছে বাংলাদেশ

ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু

রান্নাঘরেও আছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, অস্ত্র-গুলি উদ্ধার

অবশেষে বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপ্পে

১০

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

১১

ঋণ থেকে মুক্তির বিশেষ ৪ দোয়া

১২

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

১৩

পলাশ মণি দাসের পরিচালনায় ‘কিপ্টুস আনলিমিটেড’

১৪

বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

১৫

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

১৬

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

১৭

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

১৮

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

১৯

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

২০
X