স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা বিতর্ক নিয়ে মুখ খুললেন ফাহিম

হৃদয়ের নিষেধাজ্ঞা বিতর্কে নিজের মতামত দিলেন ফাহিম। ছবি : সংগৃহীত
হৃদয়ের নিষেধাজ্ঞা বিতর্কে নিজের মতামত দিলেন ফাহিম। ছবি : সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগে তাওহীদ হৃদয়ের খেলা ঘিরে তৈরি হয়েছে চরম বিতর্ক। নিষেধাজ্ঞা পাওয়ার পরও এক ম্যাচ বিরতির পর মাঠে নামার সুযোগ পান এই ব্যাটার—যা নিয়মবহির্ভূত ও শৃঙ্খলা প্রশ্নে বড়সড় ধাক্কা বলেই মনে করছেন অনেকেই। এ বিতর্কের জেরে বিসিবির চাকরি ছেড়েছেন দেশসেরা আম্পায়ার শরফদৌল্লা ইবনে শহীদ। শেষ পর্যন্ত এ নিয়ে মুখ খুললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।

আবাহনীর বিপক্ষে ম্যাচে শৃঙ্খলাভঙ্গের কারণে তাওহীদ হৃদয়কে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল। নিয়ম অনুযায়ী, সেই দুই ম্যাচে তার মাঠে নামার সুযোগ ছিল না। কিন্তু বিস্ময়করভাবে তিনি এক ম্যাচ পরই আবার খেলে ফেলেন। নিয়মের বাইরে গিয়ে বিসিবি আম্পায়ার কমিটি সিদ্ধান্ত নেয় তাকে খেলতে দেওয়ার—যার এখতিয়ার তাদের ছিল না।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নাজমুল আবেদীন ফাহিম বলেন, `আমরা প্রক্রিয়ার কিছুটা বাইরে চলে গিয়েছিলাম। বাই ল পরিবর্তন করে যে সিদ্ধান্ত নিয়েছিল, সেটা করার এখতিয়ার এই কমিটির নেই… দুর্ভাগ্যবশত পূর্বের একটা সিদ্ধান্তের কারণে যাকে দুটো ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল, তাকে এক ম্যাচ পর খেলার সুযোগ দেওয়া হয়েছে।`

তিনি আরও জানান, আগের সিদ্ধান্ত ফিরিয়ে আনা না গেলেও ভবিষ্যতে যেন এমন না হয়, সেজন্য পুরনো নিয়মে ফিরে যাওয়ার প্রয়োজন রয়েছে। `পূর্বে আমরা যে পরিবর্তন করেছি, সেটাকে বাদ দিয়ে আগের নিয়ম বলবৎ করতে হবে। সেই ধারাবাহিকতায় পরবর্তী ম্যাচে তাওহীদ হৃদয় খেলতে পারবে না।`

এই ঘটনাকে কেন্দ্র করে ক্রিকেট মহলে প্রশ্ন উঠেছে—শৃঙ্খলা রক্ষা ও নিয়মের প্রয়োগ কি শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ? একজন খেলোয়াড়ের জন্য নিয়ম ভেঙে সিদ্ধান্ত নিলে, তা লিগের স্বচ্ছতা ও প্রতিযোগিতার ন্যায্যতা কতটা বজায় থাকে?

তাওহীদ হৃদয় নিজে এই বিতর্ক নিয়ে এখনো প্রকাশ্যে কিছু বলেননি। এখন দেখার বিষয়, তাওহীদের মতো উদীয়মান খেলোয়াড়দের ঘিরে আর কোনো বিতর্ক উঠে কি না—এবং বিসিবি তা কিভাবে সামলায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১০

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১১

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১২

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৩

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৪

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৫

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৬

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৭

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৮

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৯

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

২০
X