স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০৭:৪২ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের বিপক্ষে নাটকীয় রান আউট, মাঠেই পাক ব্যাটারদের ঝগড়া

অদ্ভুত সেই আউটের দৃশ্য।  ছবি : সংগৃহীত
অদ্ভুত সেই আউটের দৃশ্য। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার ডারউইনের টিআইও স্টেডিয়ামে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচেই দেখা গেলো উত্তেজনা আর নাটকীয়তা। পাকিস্তান ‘শাহীনস’-এর ওপেনার খাজা নাফায় দুর্দান্ত ব্যাটিং করলেও এক মুহূর্তের ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে মাঠ ছাড়েন- আর সেখানেই ঘটে রাগের বিস্ফোরণ।

ব্যাট হাতে শুরুটা ছিল স্বপ্নের মতো। নাফায় আর ইয়াসির খান উদ্বোধনী জুটিতে তুলে ফেলেন সেঞ্চুরি পার্টনারশিপ, দুজনই হাঁকান ব্যক্তিগত অর্ধশতক। কিন্তু ১২তম ওভারের প্রথম বলেই সব ওলটপালট। ইয়াসির শট খেলতে গিয়ে বল মিস করলে উইকেটকিপারের কাছে গড়িয়ে যায় বল। নন-স্ট্রাইকার প্রান্তে থাকা নাফায় দ্রুত সিঙ্গেলের ডাক দেন, কিন্তু ইয়াসির সাড়া না দেওয়ায় তৈরি হয় বিভ্রান্তি। সুযোগটা কাজে লাগিয়ে বাংলাদেশের উইকেটকিপার নুরুল হাসান দুরন্ত থ্রোয়ে নাফায়কে রান আউট করে দেন।

৬১ রান (৩১ বলে, ৮ চার, ২ ছক্কা) করে আউট হওয়ার পর নাফায়ের ক্ষোভ আর লুকানো গেল না। ইয়াসিরের সঙ্গে তর্কে জড়িয়ে ব্যাট মাটিতে আছড়ে ফেলেন তিনি, তারপর ধীর পায়ে প্যাভিলিয়নে ফেরেন।

এই ম্যাচে বাংলাদেশের ফিল্ডিং ছিল তীক্ষ্ণ, কিন্তু ব্যাট হাতে চ্যালেঞ্জটা নিতে না পারায় বড় ব্যবধানে হারতে হয় পাকিস্তান শাহিনসদের কাছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১০

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১১

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১২

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৩

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৪

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৫

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৬

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৭

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৮

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৯

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

২০
X