স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১০:৪৬ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সেরা ১৫ টেস্ট সিরিজের তালিকায় জায়গা পেল বাংলাদেশের দুই লড়াই

ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত
ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত

ক্রিকেটের মর্যাদাপূর্ণ ম্যাগাজিন উইজডেন একবিংশ শতাব্দীর সেরা ১৫টি টেস্ট সিরিজের তালিকা প্রকাশ করেছে, যেখানে স্থান পেয়েছে বাংলাদেশের দুটি স্মরণীয় সিরিজ। এর মধ্যে একটিতে টাইগাররা লিখেছিল ঐতিহাসিক জয়, আর অন্যটি স্মরণীয় হয়ে আছে অপ্রত্যাশিত এক পরাজয়ের জন্য।

তালিকায় ১৫তম স্থানে রয়েছে ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-ইংল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজ। সেই সিরিজেই আন্তর্জাতিক অঙ্গনে আত্মপ্রকাশ করেন তরুণ মেহেদী হাসান মিরাজ। চট্টগ্রামে প্রথম টেস্টে লড়াই করেও ২২ রানে হারে বাংলাদেশ। তবে মিরপুরে দ্বিতীয় টেস্টে মিরাজ ও সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে ১০৮ রানের ঐতিহাসিক জয় তুলে নেয় টাইগাররা। ইংল্যান্ড ১০০/০ থেকে মাত্র ১৬৪ রানেই অলআউট হয়ে যায়; মিরাজ দখল করেন ৬ উইকেট, সাকিব নেন বাকি ৪টি।

এরপর তালিকার ৭ম অবস্থানে জায়গা পেয়েছে ২০২১ সালে কোভিড–পরবর্তী সময়ে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। দুর্বল শক্তির দল নিয়ে বাংলাদেশে এসেছিল ক্যারিবিয়ানরা, তবে শেষ পর্যন্ত তারা সিরিজটি ২–০ ব্যবধানে জিতে সবাইকে চমকে দেয়।

চট্টগ্রাম টেস্টে কাইল মেয়ার্সের ২১০* রানের ঐতিহাসিক ইনিংসে ৩ উইকেটের রোমাঞ্চকর জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর দ্বিতীয় টেস্টেও বাংলাদেশের লড়াই ছিল সমান তালে, কিন্তু শেষ হাসি হাসে সফরকারীরা।

উইজডেনের তালিকার শীর্ষে কে?

একুশ শতকের সেরা টেস্ট সিরিজ হিসেবে উইজডেন বেছে নিয়েছে ২০২০–২১ মৌসুমে ভারতের অস্ট্রেলিয়া সফরকে। অ্যাডিলেইডে মাত্র ৩৬ রানে অলআউট হওয়ার পরও ভারত সিরিজ ঘুরিয়ে দিয়ে ২–১ ব্যবধানে জিতে নেয়—যাকে উইজডেন আখ্যা দিয়েছে “ফিরে আসার সবচেয়ে অবিশ্বাস্য গল্প”।

এছাড়া—

৪ নম্বরে: ২০২৩ অ্যাশেজ (অস্ট্রেলিয়া v ইংল্যান্ড, ২–২ ড্র)

৫ নম্বরে: ২০২৫ অ্যান্ডারসন–টেন্ডুলকার ট্রফি (ইংল্যান্ড v ভারত, ২–২ ড্র)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১০

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১১

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১২

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৩

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৪

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৫

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৬

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৭

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৮

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৯

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

২০
X